hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

তেত্রিশ- স্বামীর ভক্ত, অধিক সন্তান জন্মদানে কষ্ট সহ্যকারী এবং স্বামীর নির্যাতনে ধৈর্য-ধারণকারিণী:

স্বীয় স্বামীর ভক্ত, অধিক সন্তান জন্মদানে কষ্ট সহ্যকারী এবং স্বামীর নির্যাতনে ধৈর্য-ধারণকারিণী মহিলা জান্নাতি হবে।

عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رضى الله عنه قال : قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم : «أَلَا أُخْبِرُكُمْ بِرِجَالِكُمْ مِنْ أَهْلِ الْجَنَّةِ؟ النَّبِيُّ فِيْ الْجَنَّةِ، وَالصِّدِّيْقُ فِيْ الْجَنَّةِ ، وَالشَّهِيْدُ فِيْ الْجَنَّةِ ، وَالرَّجُلُ يَزُوْرُ أَخَاهُ فِيْ اللهِ فِيْ جَانِبِ الْمُصِرِّ فِيْ الْجَنَّةِ . أَلَا أُخْبِرُكُمْ بِنِسِائِكُمْ مِنْ أَهْلِ الْجَنَّةِ؟ اَلْوَلُوْدُ الْوَدُوْدُ الَّتِيْ إِذَا ظَلَمَتْ هِيْ أَوْ ظُلِمَتْ قَالَتْ : هَذِهِ يَدِيْ فِيْ يَدِكَ ، لَا أَذُوْقُ غَمَضًا حَتَّى تَرْضى»

“কা‘ব ইবন ওজরা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমি কি জান্নাতি পুরুষদের কথা তোমাদেরকে বলব না? নবী, শহীদ, সিদ্দীক, মৃত্যুবরণকারী নবজাতক শিশু, দূর থেকে স্বীয় মুসলিম ভাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেখতে আসে এমন ব্যক্তি জান্নাতি। (তিনি আরও বলেন) আমি কি তোমাদেরকে জান্নাতি মহিলাদের ব্যাপারে অবগত করাব না? স্বীয় স্বামী ভক্ত, অধিক সন্তান প্রসবে ধৈর্য-ধারণকারী, ঐ পবিত্রা নারী যে তার স্বামীর অত্যাচারে ধৈর্যধারণ করে বলে যে, আমার হাত তোমার হাতে, আমি ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবো না যতক্ষণ না তুমি আমার প্রতি সন্তুষ্ট হও [তাবরানী আল জামে, আল্লামা আলবানীর জামে আসসগীর, হাদিস নং-২৬০১]।