hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

ষাট- ঋণের ক্ষেত্রে অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয়া অপারগকে ক্ষমা করে দেয়া:

ঋণ আদায় ও পরিশোধ করার ক্ষেত্রে সহজ করে দেয়া। প্রমাণ- হুজাইফা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«إِنَّ رَجُلًا كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ، أَتَاهُ المَلَكُ لِيَقْبِضَ رُوحَهُ، فَقِيلَ لَهُ : هَلْ عَمِلْتَ مِنْ خَيْرٍ؟ قَالَ : مَا أَعْلَمُ، قِيلَ لَهُ : انْظُرْ، قَالَ : مَا أَعْلَمُ شَيْئًا غَيْرَ أَنِّي كُنْتُ أُبَايِعُ النَّاسَ فِي الدُّنْيَا وَأُجَازِيهِمْ، فَأُنْظِرُ المُوسِرَ، وَأَتَجَاوَزُ عَنِ المُعْسِرِ، فَأَدْخَلَهُ اللَّهُ الجَنَّةَ»

তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল, মালাকুল মাউত তার রূহ কবজ করতে আসলে তাকে জিজ্ঞাসা করা হল, তুমি কোন ভালো কাজ করেছ? উত্তরে লোকটি বলল, আমার জানা নাই। তাকে পুনরায় বলা হল, একটু ভেবে দেখ, কোন ভালো কাজের কথা মনে পড়ে কিনা? তখন সে বলল, কোন কিছুই আমার মনে পড়ছে না, তবে দুনিয়াতে আমি মানুষদের সাথে বাণিজ্য করতাম এবং তাদেরকে ঋণ দিতাম। অতঃপর সচ্ছল ব্যক্তিকে অবকাশ দিতাম এবং অপারগকে ক্ষমা করে দিতাম। আল্লাহ তা‘আলা এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন [সহীহ আল-বুখারী, হাদিস: ৩৪৫১]।