hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

তেতাল্লিশ- ভিক্ষা না করা এবং মানুষের কাছে হাত না পাতা:

যে ব্যক্তি কারো নিকট কখনও হাত পাতে না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ভিক্ষা বৃত্তি একটি ঘৃণিত ও নিম্নমানের পেশা। একে বারে বাধ্য না হলে কারোই এ পেশা অবলম্বন করা উচিত নয়। প্রমাণ-

عَنْ ثَوْبَانَ رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهُ صلى الله عليه وسلم : « مَنْ يَكْفُلُ لِي أَنْ لَا يَسْأَلَ النَّاسَ شَيْئًا وَأَتَكَفَّلُ لَهُ بِالْجَنَّةِ »

“সাওবান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি আমাকে এ বিষয়ে জিম্মাদারি দিবে যে, সে কারো নিকট কখনো হাত পাতবে না আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব [আবু দাউদ কিতাবুয-যাকাত, হাদিস ১/১৪৪৬।]।