hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

সাতষট্টি- সকাল-সন্ধ্যা নিয়মিত মসজিদে গমন করা:

যে ব্যক্তি সকাল-সন্ধ্যা নিয়মিত মসজিদে যাতায়াত করবে, আল্লাহ তা‘আলা তাকে জান্নাতে মেহমানদারি করবে। প্রমাণ-

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : «مَنْ غَدَا إِلَى المَسْجِدِ وَرَاحَ، أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنَ الجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ»

অর্থ, আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে গমন করবে, আল্লাহ তা‘আলা জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবে [সহীহ বুখারী, হাদিস: ৬৬২]।