hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

আটত্রিশ- যে ব্যক্তি “সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহী” বেশি বেশি করে পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। প্রমাণ-

عَنْ جَابِرٍ بن عبد الله رضى الله عنه قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم : «مَنْ قَالَ سُبْحَانَ اللهُ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ »

“জাবের ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি “সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি” (বড়ত্বের অধিকারী আল্লাহ তাঁর প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি) এ দো‘আ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয় [তিরমিযি, আল্লামা আলবানী রহ. এর সহীহ আল জামে আত-তিরমিযি, ৩য় খণ্ড, হাদিস নং-২৭৫৭]।