hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

ঊনচল্লিশ-অন্যায়ভাবে নিহত ব্যক্তি:

অন্যায়ভাবে বা নির্যাতিত হয়ে যদি কোন ব্যক্তি নিহত হয়, তাকে আল্লাহ তা‘আলা জান্নাত দান করবে। যেমন- কোন ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে নিহত হল, তাকেও জান্নাত দান করা হবে। প্রমাণ-

عَنْ عَبْدِ اللهُ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضى الله عنه أَنَّ رَسُولَ اللهُ صلى الله عليه وسلم قَالَ : «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ مَظْلُومًا فَلَهُ الْجَنَّةُ »

“আবদুল্লাহ ইবন আমর ইবন আস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে নিহত হল সে জান্নাতি [নাসায়ী, খুন করা হারাম হওয়া অধ্যায়, পরিচ্ছেদ: যে ব্যক্তি সম্পদ রক্ষার্থে মারা যায় সে বিষয়ে আলোচনা: ৩/৩৮০৮।]।”