hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

পঞ্চান্ন- যথাসময়ে সালাত আদায় করা:

যথা সময়ে সালাত আদায়, মাতা-পিতার সেবা ও আল্লাহর রাহে জিহাদ করা একজন মুসলিমকে জান্নাতের নিকটবর্তী করে দেয়। প্রমাণ-

عن عبدالله بن مسعود رضي الله عنه، قال قلت يا نبي الله أي الأعمال أقرب إلى الجنة؟ قال : «الصلاة على مواقيتها» قلت و ما ذا نبي الله؟ قال : «برالوالدين »قلت و ما ذا يا نبي الله؟ قال : « الجهاد في سبيل الله »

আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম হে আল্লাহর রাসূল কোন আমল জান্নাতের অতি নিকটবর্তী করে দেয়? তিনি বললেন, সময়মত সালাত আদায় করা, আমি বললাম তারপর কোনটি? তিনি বললেন, মাতা-পিতার খেদমত করা, জিজ্ঞাসা করলাম তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাহে জিহাদ করা [সহীহ মুসলিম, হাদিস: ২৬৩]।