hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

বায়ান্ন- আল্লাহর রাস্তায় জিহাদ করা:

যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তা‘আলা জান্নাতে প্রবেশ করাবেন। প্রমাণ-

أخبرني سعيد بن المسيب أن أبا هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : «مثل المجاهد في سبيل الله والله أعلم بمن يجاهد في سبيله كمثل الصائم و توكل الله للمجاهد في سبيله بأن يتوفاه أن يدخله الجنة أو يرجعه سالما مع أجر أو غنيمة »

অর্থ, সাঈদ ইবনে মুসাইয়্যেব বর্ণনা করেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহর পথে জিহাদ-কারীর উপমা হচ্ছে, দিবসে রোযা পালনকারী এবং রাত্রি জেগে ইবাদত-কারী ব্যক্তির ন্যায়। আর কে আল্লাহর পথে জিহাদ করে, তা তিনি সম্যক অবগত আছেন। আল্লাহ তা‘আলা তার পথে জিহাদকারী ব্যক্তির এ দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তা‘আলা তার পথে জিহাদকারী ব্যক্তির এই দায়িত্ব নিয়েছেন যে, হয় তাকে শাহাদাৎ দানের নিরাপদে তাকে গাজীর বেশে ফিরিয়ে আনবেন [সহীহ আল-বুখারী: ২৬৩৫]।