১
সুন্নাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
রাসূলের কর্ম সুন্নাত হওয়ার প্রমাণ:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্ম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, صلوا كما رأيتموني أصلي “তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ ঠিক সেভাবে সালাত আদায় কর”। [বুখারি, হাদিস: ৬০০৮] রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, لتأخذوا عني مناسككم “তোমরা হজের বিধানগুলো আমার থেকে গ্রহণ কর”। [মুসলিম, হাদিস: ১২৯৭] এ দুটি হাদিস প্রমাণ করে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করল বা রাসূল যেভাবে হজ পালন করেছে ঠিক সেভাবে হজ পালন করল, সে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ ও অনুকরণ করল। তার আমল শরীয়তের বিধান অনুযায়ী হল। এ ধরনের দৃষ্টান্ত হাদিসে আরও অনেক বিদ্যমান আছে। যেমন চোরের হাত কাটা আল্লাহর কথার-বর্ণনা অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তায়াম্মুম করা যখন তিনি জমিনে দু হাত দিয়ে আঘাত করে তারপর তা দিয়ে চেহারা ও হাত-দ্বয় মাসেহ করেন। আল্লাহর বাণীর বর্ণনা স্বরূপ।