১
বিরুদ্ধবাদীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ
লেখকঃ ড. মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
(জ) প্রভাবশালীর আশ্রয় লাভ
যারা প্রভাবশালী সমাজে তাদের বেশ গুরুত্ব রয়েছে। সাধারণ জনগণ প্রভাবশালীদের অনুগামী হয়ে সমাজে বসবাস করে বিধায়, প্রভাবশালী কোন ব্যক্তি বা গোষ্ঠী দীনের ছায়াতলে জামায়েত হলে সাধারণ জনগণও স্বাভাবিকভাবে দীন গ্রহণে উদ্বুদ্ধ হয়। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রভাবশালী লোকদের নিকট দা‘ওয়াত উপস্থাপনের টার্গেট নির্ধারণ করেন, তাঁর দা‘ওয়াতে প্রভাবশালী এক ব্যবসায়ী মহিলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে। অতঃপর এক পূরুষ ধনাঢ্য ব্যবসায়ী ইসলামের ছায়াতলে আগমন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বস্তরে প্রভাবশালীদের দা‘ওয়াত দেয়ার ব্যাপারে অগ্রণী ভুমিকা পালন করেছেন। তাঁর একাধিক বিয়ের অন্যতম হিকমত হল দীন প্রচার। তাই তিনি বিভিন্ন গোত্রপতিদের কন্যাদের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। ইসলামী দা‘ওয়াতের পরিভাষায় একে ‘সুলতানে নাসির’ বা সাহায্যকারী কর্তৃত্ব বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এ ধরনের কর্তৃত্ব প্রার্থনা করেছিলেন। এ মর্মে পবিত্র কুরআনে এসেছে,
﴿ وَٱجۡعَل لِّي مِن لَّدُنكَ سُلۡطَٰنٗا نَّصِيرٗا ٨٠ ﴾ [ الاسراء : ٨٠ ]
‘‘আর আপনার পক্ষ থেকে আমার জন্য ‘সাহায্যকারী কর্তৃত্ব নিয়োগ করে দিন।’’ [আল-কুরআন, সূরা বনী ইসরাঈল : ৮০।]
তাছাড়াও প্রভাবশালীদের ইসলাম গ্রহণের জন্য তিনি আল্লাহর কাছে দো‘আ করেছেন। হাদীছে এসেছে, ‘‘হে আল্লাহ! আপনি আবু জাহল ও ওমর বিন খাত্তাবের ইসলাম গ্রহণেরে মাধ্যমে তোমার দীনকে সম্মানিত ও শক্তিশালী কর।’’ [ইমাম তিরমিযী, প্রাগুক্ত, কিতাবুল মানাকিব, হাদীস নং-৩৬১।] মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চরম বিরোধিতার সময়ে দা‘ওয়াতের সংকটকালে স্বীয় চাচা আবু তালিবের আশ্রয়ে ছিলেন। তিনি মারা যাবার পর তায়েফে গিয়েছিলেন দা‘ওয়াত নিয়ে এবং সাহায্যকারী খুঁজতে। তৎকালীন মক্কার অবস্থা তার জন্য অনুকূলে ছিল না, তাই তায়েফে নিরাশ হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন মাত‘আম ইবন আদীর আশ্রয়ে। [ইবনুল আছির, প্রাগুক্ত, ২য় খন্ড, পৃ. ৯২।]