hadith book logo

বিরুদ্ধবাদীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ

লেখকঃ ড. মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

(ঝ) আত্মগোপন করা

ইসলামী দা‘ওয়াতের কাজ খুবই ঝুকিপূর্ণ। এখানে দা‘ঈর উপর যুলুম নির্যাতন আসাটা খুবই স্বাভাবিক। সে ক্ষেত্রে কোনো রকমের প্রতিরোধ ব্যর্থ হলে আত্মগোপন করা যায়। দীনের পথে টিকে থাকতে ও যুলূম-নির্যাতন থেকে বাঁচার জন্য অনেক নবী-রাসূল আত্মগোপন করেছেন। যেমন যাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মক্কার সাওর পর্বতের গুহায়। এটা কাপুরূষতা নয় বরং পরিকল্পনা ও প্রস্তুতির জন্য।

আল-কুরআনে আসহাব কাহাফের বর্ণনা থেকে তার কিছু আঁচ পাওয়া যায়। সেই গুহাবাসীদের একজনের বক্তব্য থেকে তাদের আত্মগোপনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠে, তিনি শহরের লোকদের সম্পর্কে মন্তব্য করেছিলেন :

﴿ إِنَّهُمۡ إِن يَظۡهَرُواْ عَلَيۡكُمۡ يَرۡجُمُوكُمۡ أَوۡ يُعِيدُوكُمۡ فِي مِلَّتِهِمۡ ٠ ﴾ [ الكهف : ٢٠ ]

‘‘তারা যদি তোমাদের খবর জানতে পারে, তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে দিবে।’’ [আল-কুরআন, সূরা কাহাফ : ২০।]