১
বিরুদ্ধবাদীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ
লেখকঃ ড. মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
(ছ) সন্ধি চুক্তি করা
বিরোধীদের সাথে সশস্ত্র যুদ্ধের চেয়ে সন্ধি চুক্তি স্থাপনের মাধ্যমে দা‘ওয়াতী কাজ আঞ্জাম দেয়া সহজ । সন্ধির ফলে উভয় পক্ষের মাঝে পারস্পরিক সম্প্রীতি-সেীহার্দ্য, মায়া-মমতা সৃষ্টি হয় যা পরবর্তীতে এক পক্ষের আদর্শ গ্রহণে উদ্বুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দা‘ওয়াতকে সুশৃংখলভাবে মানুষের দ্বারে পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন গোত্র ও প্রতিপক্ষের সাথে সামাজিক, রাজনৈতিক এমনকি সামরিক চুক্তিতে আবদ্ধ হন। পৃথিবীর ইতিহাসে তাঁর সামরিক চুক্তি ‘‘হুদায়বিয়ার সন্ধি’’ দা‘ওয়াহ সম্প্রসারণে ও ইসলামের বিজয় লাভে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আর সমাজিক ও রাষ্ট্রীয় দিকে থেকে মদিনা সনদ অত্যন্ত গুরুত্বের দাবীদার, যা পরবর্তীতে ইসলামী রাষ্ট্রের সংবিধানের অংশ বিশেষ হিসেবে রূপ নিয়েছিল। এ ধরনের চুক্তির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে কাফির-মুশরিকদের অনেক অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। ইসলামের দৃষ্টিভঙ্গী হলো, প্রতিপক্ষ সন্ধি করতে চাইলে সন্ধি করা। এ মর্মে মহান আল্লাহ বলেনঃ
﴿ فَإِنِ ٱعۡتَزَلُوكُمۡ فَلَمۡ يُقَٰتِلُوكُمۡ وَأَلۡقَوۡاْ إِلَيۡكُمُ ٱلسَّلَمَ فَمَا جَعَلَ ٱللَّهُ لَكُمۡ عَلَيۡهِمۡ سَبِيلٗا ٩٠ ﴾ [ النساء : ٩٠ ]
‘‘অতএব, তারা যদি তোমাদের নিকট থেকে সরে দাঁড়ায়, তোমাদের সঙ্গে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব করে, তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে (সন্ধি ব্যতীত) অন্য কোন পথ অবলম্বনের ব্যবস্থা রখেন নি।’’ [আল-কুরআন, সূরা আন্ নিসা : ৯০।]