১
বিরুদ্ধবাদীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ
লেখকঃ ড. মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
(ঘ) সৌজন্য বজায় রেখে বিচ্ছিন্ন হওয়া
চরম ধৈর্য ও সংযম প্রদর্শন করার পরও যালিমের অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে দা‘ঈকে তাদের থেকে সাময়িকভাবে দুরত্বে অবস্থান করাই শ্রেয়। তবে এক্ষত্রে শত্রুতা প্রদর্শনের ভীতি ব্যতিরেকে সৌজন্যতা বজায় রাখার মাধ্যমে বিচ্ছিন্ন হতে হবে। আল-কুরআনে একেই (হজরে জামীল) ‘‘ هجر جميل ’’ বলা হয়েছে এবং তা অবলম্বনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ সকল দা‘ঈদের বার বার নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে,
﴿ وَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهۡجُرۡهُمۡ هَجۡرٗا جَمِيلٗا ١٠ ﴾ [ المزمل : ١٠ ]
‘‘আর আপনি ধৈর্য ধারণ করুন এবং সৌজন্যতা বজায় রেখে তাদের পরিহার করে চলুন।’’ [আল-কুরআন, সূরা আল-মুয্যাম্মিল : ১০।] অন্য আয়াতে বলা হয়েছে
﴿ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡجَٰهِلِينَ ١٩٩ ﴾ [ الاعراف : ١٩٩ ]
‘‘আর জাহেল লোকদের থেকে বিরত থাকুন।’’ [আল-কুরআন, সূরা আল-আ‘রাফ : ১৯৯।] অন্য স্থানে আরেকটু বাড়িয়ে বলা হয়েছে
﴿ وَإِذَا خَاطَبَهُمُ ٱلۡجَٰهِلُونَ قَالُواْ سَلَٰمٗا ٦٣ ﴾ [ الفرقان : ٦٢ ]
‘‘আর জাহেল লোকেরা তাদের সাথে কথা বলতে আসলে, তারা বলে, ‘সালাম’।’’ [আল-কুরআন, সূরা আল-ফুরকান : ৬৩।]
এখানে সৌজন্যতা বজায় রেখে বিচ্ছিন্ন হওয়ার কথা বলা হয়েছে। যেহেতু একজন দা‘ঈর কাজ হল মানুষের মাঝে দা‘ওয়াত পৌঁছে দেয়া। কিন্তু সে যদি মানুষের সাথে শত্রুতা পোষণ করে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়, তাহলে দা‘ওয়াতের কাজে বিঘ্ন ঘটবে। ফলে মানবিক সহমর্মিতার আচরণ অব্যাহত রেখে দা‘ওয়াতী কাজ চালু রাখা দা‘ঈর অন্যতম প্রধান দায়িত্ব।