১
তাক্বদীরঃ আল্লাহ্র এক গোপন রহস্য
লেখকঃ আব্দুল আলীম ইব্ন কাওসার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
ইরাদাহ কাউনিইয়াহ এবং ইরাদাহ শারঈয়াহ-এর মধ্যে পার্থক্যঃ
১. ইরাদাহ কাউনিইয়াহকে আল্লাহ ভালবাসতেও পারেন, নাও পারেন। কিন্তু ইরাদাহ শারঈয়াহকে তিনি অবশ্যই ভালবাসেন। সেজন্য আল্লাহ পাপ সৃষ্টি করেছেন ঠিকই কিন্তু তিনি পাপকে ভালবাসেন না।
২. ইরাদাহ কাউনিইয়াহর মাধ্যমে কখনও অন্য কিছুকে উদ্দেশ্য করা হয়। যেমনঃ আল্লাহ কর্তৃক ইবলীস এবং সমস্ত পাপকর্মের সৃষ্টি। প্রশ্ন হল, তাহলে এগুলি সৃষ্টির পেছনে রহস্য কি? জবাব হল, এগুলি থাকার কারণে বান্দা সবসময় সৎকর্মের জন্য মরণপণ চেষ্টা করবে, সে আল্লাহ্র নিকট তওবা করবে এবং ক্ষমা প্রার্থনা করবে।
পক্ষান্তরে ইরাদাহ শারঈয়াহর মাধ্যমে অন্য কিছুকে উদ্দেশ্য করা হয় না; বরং সরাসরি এই ইচ্ছাই উদ্দেশ্য হয়। যেমনঃ আল্লাহ সরাসরি আনুগত্যকে ভালবাসেন এবং এর প্রতি সন্তুষ্ট হন।
৩. ইরাদাহ কাউনিইয়াহ নিশ্চিত বাস্তবায়িত হয়। কিন্তু ইরাদাহ শারঈয়াহ বাস্তবায়িত হতেও পারে, নাও পারে। তবে ইরাদাহ কাউনিইয়াহ্র সাথে এটি সম্পর্কযুক্ত হলে এটিও অবশ্যই বাস্তবায়িত হবে।
৪. ইরাদাহ কাউনিইয়াহ আদেশজ্ঞাপক হওয়া যরূরী নয়। তবে ইহা ইরাদাহ শারঈয়াহ্র সাথে সম্পর্কযুক্ত হলে আদেশজ্ঞাপক হওয়া যরূরী হবে।
পক্ষান্তরে ইরাদাহ শারঈয়াহ আদেশজ্ঞাপক হওয়া যরূরী। সেজন্য শরঈভাবে আল্লাহ যা কিছুর ইচ্ছা করেন, তার সবগুলিকে তিনি বাস্তবায়নের নির্দেশ দান করেন। [. মাজমূ‘উ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৮/১৮৮-১৮৯; মিনহাজুস্ সুন্নাহ, ৩/১৬৪-১৬৫; আল-মুখতাছার ফী আক্বীদাতি আহলিস্ সুন্নাতি ফিল ক্বাদার/৫৮।]
৫. ইরাদাহ কাউনিইয়াহ আল্লাহ্র রুবূবিইয়াত এবং সৃষ্টির সাথে সম্পর্কিত। কিন্তু ইরাদাহ শারঈয়াহ আল্লাহ্র উলূহিইয়াত এবং শরী‘আতের সাথে সম্পর্কিত। [. আল-ঈমান বিল-ক্বাযা ওয়াল-ক্বাদার/৯৮।]