১
তাক্বদীরঃ আল্লাহ্র এক গোপন রহস্য
লেখকঃ আব্দুল আলীম ইব্ন কাওসার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
৪. মৃত্যু কামনা করাঃ
অনেকেই বালা-মুছীবতে ধৈর্য্যধারণ না করতে পেরে নিজের মৃত্যু কামনা করে। কিন্তু এটি মস্ত বড় ভুল, কোন মুমিনের জন্য মৃত্যু কামনা করা বৈধ নয়। তবে কেউ যদি মৃত্যু কামনা করেই, তাহলে রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশিত নিম্নোক্ত পদ্ধতিতে কামনা করতে হবে [. আল-ঈমান বিল-ক্বাযা ওয়াল ক্বাদার/১৫৫।]:
«اللَّهُمَّ أَحْيِنِى مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِى وَتَوَفَّنِى إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِى»
‘হে আল্লাহ! আমাকে আপনি ঐসময় পর্যন্ত বাঁচিয়ে রাখুন, যে পর্যন্ত আমার জন্য আমার যিন্দেগী কল্যাণকর হয়। আর আপনি আমাকে ঐ সময়ে মৃত্যু দান করুন, যখন মারা গেলে মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়’। [. ছহীহ মুসলিম, হা/২৬৮০, ‘দোআ এবং যিকর’ অধ্যায়, ‘বিপদাপদে মৃত্যু কামনা করা নিন্দনীয়’ অনুচ্ছেদ।]
আল্লামা আব্দুর রহমান সা‘দী [. শায়খ আব্দুর রহমান ইবনে নাছের ইবনে আব্দুল্লাহ সা‘দী সঊদী আরবের প্রবীণ এবং বিজ্ঞ আলেমগণের একজন। ১২ই মুহাররম ১৩০৭ হিজরীতে সঊদী আরবের আল-ক্বাছীম অঞ্চলের উনায়যা শহরে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সে তিনি পবিত্র ক্বুরআন হেফয সম্পন্ন করেন এবং ২৩ বছর বয়সে শিক্ষক হিসাবে পাঠদান শুরু করেন। তাঁর শিক্ষকমণ্ডলীর মধ্যে মুহাম্মাদ ইবনে আমীন শানক্বীত্বী (১২৮৯-১৩৫১হিঃ)-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ উছায়মীন তাঁর সুযোগ্য ছাত্র। ‘আল-ক্বওলুল মুফীদ ফী মাক্বাছিদিত্ তাওহীদ’, ‘তাফসীরুল কারীমিল মান্নান’, ‘ফাতাওয়া সা‘দিইয়াহ সহ ৩৫টিরও বেশী মূল্যবান গ্রন্থ তিনি রচনা করে গেছেন। ১৩৭৬ হিজরীতে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাঁকে জান্নাত নছীব করুন (শায়খ সা‘দী প্রণীত ‘মানহাজুস সালেকীন ওয়া তাওযীহুল ফিক্বহি ফিদ্ দ্বীন’-এর শুরুতে মুহাক্কিক্ব আশরাফ ইবনে আব্দুল মাক্বছূদ তাঁর জীবনী উল্লেখ করেছেন (রিয়ায: আযওয়াউস সালাফ, প্রথম প্রকাশ: ২০০০ইং), পৃ: ৭-১৫)।] (রহেমাহুল্লাহ) উক্ত হাদীছের ব্যাখ্যায় বলেন, অসুস্থতা, দরিদ্রতা, ভয়-ভীতি ইত্যাদি বিপদাপদে মৃত্যু কামনা করতে হাদীছটিতে নিষেধ করা হয়েছে। কেননা এরূপ মৃত্যু কামনার মধ্যে অনেকগুলি ক্ষতি রয়েছে। তন্মধ্যে: ক. বিপদাপদে বান্দাকে ধৈর্য্য ধরতে বলা হয়েছে; কিন্তু মৃত্যু কামনা করে সে এই নির্দেশের খেলাফ করে। খ. এমন মৃত্যু কামনা মানুষকে মানসিকভাবে দুর্বল করে ফেলে। তাকে অলস ও নিস্তেজ করে ফেলে এবং তার হৃদয়ে হতাশার অনুপ্রবেশ ঘটায়। গ. মৃত্যু কামনা করা চরম বোকামী এবং অজ্ঞতা। কারণ সে জানে না যে, মৃত্যুর পরে তার কি হবে। হতে পারে, যে সমস্যা থেকে সে মুক্তি পেতে চাইছে, মৃত্যুর পরে তাকে তার চেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে ইত্যাদি। [. আব্দুর রহমান ইবনে নাছের সা‘দী, বাহজাতু ক্বুলূবিল আবরার ওয়া ক্বুররাতু উয়ূনিল আখইয়ার ফী শারহি জাওয়ামি‘ইল আখবার/১৯৪-১৯৫, হা/৭৭, (রিয়ায: মাকতাবাতুল মা‘আরেফ, তৃতীয় প্রকাশ: ১৯৮৪ ইং)।]