hadith book logo

আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা

লেখকঃ শাইখ আব্দুর রহমান ইবন নাসের আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

৯-১০ আল-বাতিন (লুকায়িত, অস্পষ্ট, অন্তরস্থ)। - বাদী‘উস সামাওয়াতে ওয়াল আরদি (আসমান ও জমিনের স্রষ্টা)।

৯- আল-বাতিন (লুকায়িত, অস্পষ্ট, অন্তরস্থ)। [এ নামের ব্যাখ্যা ‘আল-আউয়াল’ নামের সাথে আলোচনা করা হয়েছে।]

১০- বাদী‘উস সামাওয়াতে ওয়াল আরদি (আসমান ও জমিনের স্রষ্টা)। [এ নামটি আল্লাহর সম্বন্ধ যুক্ত নামের অন্তর্ভুক্ত, এটি আসমাউল হুসনার মধ্যে অন্তর্ভুক্ত হবে না।]

গ্রন্থকার ইবনুল কাইয়্যিম রহ. বলেছেন, বাদী‘উস সামাওয়াতে ওয়াল আরদি (আসমান ও জমিনের স্রষ্টা) অর্থাৎ তিনি আসমান ও জমিন সূক্ষ্মতা ও পরিপূর্ণতার সাথে পূর্ব কোন আকৃতি ব্যতীতই সৃষ্টি করেছেন। [আত-তাফসীর, ১/১৩০।] সর্বোচ্চ সুন্দরতম, সুবিন্যস্ত, চমৎকার ও সুপরিকল্পিত রূপে তিনি সব কিছু সৃষ্টি করেছেন। [আত-তাফসীর, ৫/৬২৮।]