hadith book logo

আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা

লেখকঃ শাইখ আব্দুর রহমান ইবন নাসের আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

৮২-৮৩ আল-মাজীদ (মহিমান্বিত, সম্মানিত) : - আল-মুহীত (পরিবেষ্টনকারী, সর্ব বেষ্টনকারী) [আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطٗا١٢٦﴾ [النساء : ١٢٦] “আর আল্লাহ সবকিছুকে পরিবেষ্টনকারী।” [সূরা আন-নিসা, আয়াত: ১২৬]]:

৮২- আল-মাজীদ (মহিমান্বিত, সম্মানিত) [আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿رَحۡمَتُ ٱللَّهِ وَبَرَكَٰتُهُۥ عَلَيۡكُمۡ أَهۡلَ ٱلۡبَيۡتِۚ إِنَّهُۥ حَمِيدٞ مَّجِيدٞ٧٣﴾ [ هود : ٧٣ ] “হে নবী পরিবার, আপনাদের ওপর আল্লাহর রহমত ও তাঁর বরকত। নিশ্চয় তিনি প্রশংসিত সম্মানিত।” [সূরা হূদ, আয়াত: ৭৩]]:

গ্রন্থকার রহ. বলেছেন, যার রয়েছে মহা সম্মান ও মর্যাদা তিনি আল-মাজীদ। এটি আল্লাহর মহাগুণ। তাঁর সবগুণই মহান। যেমন তিনি আল-আলীম অর্থাৎ তাঁর রয়েছে পূর্ণ ইলম। আবার তিনি আর-রাহীম, তাঁর রহমত সব কিছুতে ব্যাপ্ত। তিনি আল-কাদীর, কেউ তাঁকে অক্ষম করতে পারে না। তিনি আল-হালীম, তাঁর রয়েছে পরিপূর্ণ ধৈর্য। তিনি আল-হাকীম, তিনি তাঁর হিকমতে পরিপূর্ণ হাকীম। এভাবে তাঁর প্রতিটি নাম-ই পরিপূর্ণ মহান গুণ। [আল-হাক্কুল ওয়াদিহ আল-মুবীন, পৃ. ৩৩; আত-তাফসীর, ৫/৬২২; তাওদীহুল কাফিয়া আশ-শাফিয়া, পৃ. ১৮৮।]

৮৩- আল-মুহীত (পরিবেষ্টনকারী, সর্ব বেষ্টনকারী) [আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطٗا١٢٦﴾ [ النساء : ١٢٦ ] “আর আল্লাহ সবকিছুকে পরিবেষ্টনকারী।” [সূরা আন-নিসা, আয়াত: ১২৬]]:

গ্রন্থকার রহ. বলেছেন, আল-মুহীত তথা তিনি ইলম, কুদরত, রহমত ও ক্ষমতায় সব কিছু পরিবেষ্টনকারী। [আত-তাফসীর, ৫/৬২৫।]