hadith book logo

আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা

লেখকঃ শাইখ আব্দুর রহমান ইবন নাসের আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

১৬- আল-জালীল (গৌরবান্বিত), [গ্রন্থকার ইবনুল কাইয়্যিম রহ. আল-জালীল নামটি আসমাউল হুসনার অন্তর্ভুক্ত করেছেন; কিন্তু এ নামটি আল্লাহর জন্য সাব্যস্ত নেই। আল্লাহই অধিক জ্ঞাত।] আল-কাবীর (সুমহান, সবচেয়ে বড়) [আল-কাবীর নামের দলিল হলো আল্লাহ তা‘আলার বাণী, ﴿وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ ٢﴾ [سبا: ٢٣] “এবং তিনি সুমহান ও সবচেয়ে বড়।” [সূরা সাবা', আয়াত : ২৩]]:

গ্রন্থকার রহ. বলেছেন, আল-জালীল (গৌরবান্বিত), আল-কাবীর (সুমহান, সবচেয়ে বড়) হলেন যার গৌরবের গুণ রয়েছে তিনি আল-জালীল ও আল-কাবীর। বড়ত্ব ও অহংকারের গুণ আল্লাহর জন্য সাব্যস্ত, তাঁর থেকে বড়ত্ব ও পূর্ণতার এ গুণ কখনো আলাদা হয় না। [আল-হাক্কুল ওয়াদিহ আল-মুবীন, পৃ. ২৯।]

আল্লাহ সম্মান, মর্যাদা, অহংকার, বড়ত্ব ও গৌরব এসব গুণে গুণান্বিত। তিনি সব কিছুর থেকে বড়, সবচেয়ে মহান, সবচেয়ে বড় ও উচুঁ। তাঁর অলীদের অন্তরে তাঁর ব্যাপারে রয়েছে সর্বময় সম্মান ও মর্যাদা। তাদের অন্তর আল্লাহর সম্মান, মর্যাদা, বিনয়, অবনমিতা ও তাঁর অহংকারের কাছে অপদস্ততায় তাদের অন্তর পরিপূর্ণ থাকে। [আত-তাফসীর, ৫/৬২২; আল-কাফিয়া আশ-শাফিয়া, পৃ. ১১৭।]