hadith book logo

আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা

লেখকঃ শাইখ আব্দুর রহমান ইবন নাসের আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

৪৭- আশ-শাহীদ (প্রত্যক্ষদর্শী) [এ নামের দলিল আল্লাহর নিম্নোক্ত বাণী, ﴿وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ٦﴾ [المجادلة: ٦] “আর আল্লাহ প্রত্যেক বিষয়ে প্রত্যক্ষদর্শী।” [সূরা আল-মুজাদালা, আয়াত: ৬] [এ নামের সম্পর্কে বিস্তারিত আলোচনা ‘আল-কারীব’ নামের সাথে ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে।]:

গ্রন্থকার রহ. বলেছেন, আশ-শাহীদ (প্রত্যক্ষদর্শী) হলেন যিনি সব কিছু সম্পর্কে অবগত আছেন। সকলের স্পষ্ট অস্পষ্ট আওয়াজ শুনতে পান। তিনি যাবতীয় সূক্ষ্ম-অতিসূক্ষ্ম, ছোট-বড় সব কিছুই দেখতে পান। বান্দা যা কিছু দেখে এবং কাজ করে তিনি সব কিছুই বেষ্টন করে আছেন। [আত-তাফসীর, ৫/৬২৮; আল-হাক্কুল ওয়াদিহ আল-মুবীন, পৃ. ৫৮; তাওদীহুল কাফিয়া আশ-শাফিয়া, পৃ. ১২২।]