hadith book logo

আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা

লেখকঃ শাইখ আব্দুর রহমান ইবন নাসের আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

৭০-৭৪ আল-কাবীউ (সর্বশক্তিমান, শক্তিশালী) : - আল-কাইয়্যূম (চিরন্তন) : -আল-কাফী (যথেষ্ট) : - আল-কাবীর (সুমহান, সবচেয়ে বড়) : - আল-কারীম (মহা সম্মানিত, মহা দয়ালু) :

৭০- আল-কাবীউ (সর্বশক্তিমান, শক্তিশালী) [‘আল-আযীয’ নামের সাথে এ নামের আলোচনা করা হয়েছে।]:

৭১- আল-কাইয়্যূম (চিরন্তন) [‘আলা-হাই’ নামের সাথে এ নামের আলোচনা করা হয়েছে।]:

৭২-আল-কাফী (যথেষ্ট) [আল-কাফী আল্লাহর নাম হওয়ার ব্যাপারে আমি কোন দলিল পাই নি।]:

গ্রন্থকার রহ. বলেছেন, আল-কাফী হলেন, তিনি বান্দার সমস্ত প্রয়োজন ও অভাব পূরণে যথেষ্ট। আর যারা তাঁর প্রতি ঈমান আনে, তাঁর উপর তাওয়াক্কুল করে তিনি তাদের জন্য বিশেষভাবে যথেষ্ট। তারা তাঁর (আল্লাহর) থেকে তাদের দুনিয়া ও আখিরাতের যাবতীয় প্রয়োজন পূরণে সাহায্য গ্রহণ করেন। [আত-তাফসীর, ৫/৬৩১।]

৭৩- আল-কাবীর (সুমহান, সবচেয়ে বড়) [আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡكَبِيرُ ٱلۡمُتَعَالِ٩﴾ [ الرعد : ٩ ] “তিনি গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী, মহান, সর্বোচ্চ।” [সূরা আর-রাদ, আয়াত: ৯]]:

গ্রন্থকার রহ. বলেছেন, আল-কাবীর (সুমহান, সবচেয়ে বড়) [এ নামের সর্ম্পকে বিস্তারিত আলোচনা ‘আল-জালীল’ নামের সাথে আলোচনা করা হয়েছে।] হলেন যার রয়েছে সত্ত্বাগত ও সিফাতগত বড়ত্ব ও মহানত্ব। আসমান ও জমিনবাসীর অন্তরে রয়েছে তাঁর বড়ত্ব ও সুমহানত্ব। [আত-তাফসীর, ৬/১৭১ ও ৫/৬২২।]

৭৪- আল-কারীম (মহা সম্মানিত, মহা দয়ালু) [আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿وَمَنْ شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ﴾ [ النمل : 40] “আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের কল্যাণেই তা করে, আর যে কেউ অকৃতজ্ঞ হবে, তবে নিশ্চয় আমার রব অভাবমুক্ত, অধিক দাতা।” [সূরা আন-নামাল, আয়াত: ৪০]]:

গ্রন্থকার রহ. বলেছেন, আল-কারীম [‘আল-বার’ নামের সাথে এ নামের বিস্তারিত আলোচনা ইতিপূর্বে হয়েছে।] হলেন, যার রয়েছে ব্যাপক কল্যাণ। তাঁর শুকরিয়া আদায়কারী ও অস্বীকারকারী সকলের জন্যই তাঁর নি‘আমত ব্যাপক ভাবে বিস্তৃত; তবে যে তাঁর শুকরিয়া করে তিনি তাকে নি‘আমত বাড়িয়ে দেন আর যে তাঁর নি‘আমতের অকৃতজ্ঞতা করবে তিনি তার থেকে নি‘আমত উঠিয়ে নিবেন। [আত-তাফসীর, ৫/৫৮০ ও ৫/৬২২।]