hadith book logo

আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা

লেখকঃ শাইখ আব্দুর রহমান ইবন নাসের আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৮

৯২-৯৫ আল-মুকীত (সংরক্ষণকারী, লালনপালনকারী) : - আল-মালিক (অধিপতি, মালিক) [‘আল-মালিক’ (المالك) নামের সাথে এ নামের বিস্তারিত আলোচনা করা হয়েছে।]: - আল-মুহাইমিন (রক্ষক, অভিভাবক, প্রতিপালনকারী) : - আল-মু’আখখির: আল-মুকাদ্দিম (সর্বাগ্রে সহায়তা প্রদানকারী), আল-মু’আখখির (বিলম্বকারী)।

৯২- আল-মুকীত (সংরক্ষণকারী, লালনপালনকারী) [এ নামের দলিল হলো আল্লাহর নিম্নোক্ত বাণী, ﴿وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ مُّقِيتٗا٨٥﴾ [ النساء : ٨٥ ] “আর আল্লাহ প্রতিটি বিষয়ের সংরক্ষণকারী।” [সূরা আন-নিসা, আয়াত: ৮৫]]:

গ্রন্থকার শাইখ আস-সা‘দী রহ. বলেছেন, আল-মুকীত হলেন, যিনি সমস্ত সৃষ্টিজীবের জীবন নির্বাহের জীবিকা (আহার) পৌঁছে দেন, তাদের কাছে রিযিক পৌঁছে দেন এবং তাঁর হিকমত ও প্রশংসা অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবে তা পরিবর্তন করেন। [আত-তাফসীর, ৫/৬২৫।]

৯৩- আল-মালিক (অধিপতি, মালিক) [‘আল-মালিক’ ( المالك ) নামের সাথে এ নামের বিস্তারিত আলোচনা করা হয়েছে।]:

৯৪- আল-মুহাইমিন (রক্ষক, অভিভাবক, প্রতিপালনকারী) [এ নামের দলিল আল্লাহ তা‘আলার নিম্নোক্ত বাণী, ﴿هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡمَلِكُ ٱلۡقُدُّوسُ ٱلسَّلَٰمُ ٱلۡمُؤۡمِنُ ٱلۡمُهَيۡمِنُ ٱلۡعَزِيزُ ٱلۡجَبَّارُ ٢٣ ﴾ [ الحشر : ٢٣ ] “তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত।” [সূরা আল-হাশর, আয়াত: ২৩]]:

গ্রন্থকার রহ. বলেছেন, আল-মুহাইমিন হলেন, যিনি যাবতীয় ক্ষুদ্রতম বিষয় ও অন্তরের সব কিছু অবগত, তিনি তাঁর ইলমের দ্বারা সব কিছু বেষ্টন করে রেখেছেন। [আত-তাফসীর, ৫/৬২৪।]

৯৫- আল-মু’আখখির: আল-মুকাদ্দিম (সর্বাগ্রে সহায়তা প্রদানকারী), আল-মু’আখখির (বিলম্বকারী)। [‘আল-মুকাদ্দিম’ নামের সাথে এ নামের আলোচনা করা হয়েছে।]