hadith book logo

আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা

লেখকঃ শাইখ আব্দুর রহমান ইবন নাসের আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

উপসংহার

সমস্ত প্রশংসা আল্লাহর যার প্রশংসায় যাবতীয় ভালো কাজ সম্পন্ন হয়। তাঁর তাওফিকের জন্য প্রশংসা করছি, তাঁর জন্য সমস্ত উত্তম প্রশংসা যার প্রশংসা গুণে শেষ করা যাবে না, তিনি তো তেমনই যেমনি ভাবে তিনি নিজের প্রশংসা নিজে করেছেন। নবী ও রাসূলদের মধ্যে সর্বোত্তম, আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবারবর্গ ও সকল সাহাবীদের প্রতি দরুদ ও সালাম।

অত:পর,

এ গবেষণা বইটি –আমার সাধ্যানুযায়ী- স্পষ্ট ও সহজ ভাষায় লেখার আপ্রাণ চেষ্টা করেছি। এতে আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যায় শাইখ আব্দুর রহমান আস-সা‘দী রহ. এর অবদান গুরুত্বের সাথে উল্লেখ করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে, তিনি আল্লাহর নামসমূহ ও সিফাতসমূহর বর্ণনায় সৎপূর্বসূরীদের আক্বীদা অনুসরণ করেছেন। শাইখ রহ. আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যায় কুরআন ও সুন্নাহ এর দলিলের ভিত্তিতে সৎপূর্বসূরীদের পদ্ধতি অবলম্বন করেছেন। এ গবেষণার সারাংশ নিম্নে আলোচনা করা হলো:

১- কুরআর ও হাদীসে আল্লাহর যে সব নাম, সিফাত ও কাজ সাব্যস্ত আছে তার সব কিছুই তিনি স্বীকার করেন এবং বিশ্বাস করেন।

২- আল্লাহ নিজে নিজের জন্য এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য যে সমস্ত পূর্ণ সিফাত ও মহান গুণাবলী সাব্যস্ত করেছেন তিনি তার সব কিছুই সাব্যস্ত করেছেন।

৩- আল্লাহ নিজের ব্যাপারে ও তাঁর নবী তাঁর থেকে যেসব অস্পূর্ণতা ও দোষ-ত্রুটি কোন রূপ পরিবর্তন, বাতিল, অবস্থা ও উপমা দেওয়া ব্যতীত অপসরণ করেছেন তিনিও সেগুলো একইভাবে বাদ দিয়েছেন।

৪- শাইখ রহ. এ ব্যাপারে মূলনীতি ও নিয়মকানুনের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন, যা তালিবে ইলমদের এ অধ্যয়ের গুরুত্বপূর্ণ মাস’আলাসমূহ বুঝতে সহায়ক হয়।

৫- আসমাউল হুসনা হলো তাওকীফিয়্যাহ তথা কুরআন ও হাদীসে যেভাবে এসেছে ও যেগুলো এসেছে সেগুলোই সাব্যস্ত করা। শরী‘আতের স্বীকৃত দলিল ব্যতীত অন্য নাম গ্রহণ না করা।

৬- আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যায় শাইখ আব্দুর রহমান আস-সা‘দী রহ. ইসম তথা নামের অর্থ, আল্লাহর বড়ত্ব ও ঈমানের উপর এ নামের প্রভাব স্পষ্ট করতে বেশি গুরুত্ব দিয়েছেন।

৭- আসমাউল হুসনা সংখ্যায় সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট সংখ্যা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়।

৮- তবে হাদীসে ইহসা «أَحْصَاهَا» তথা গণনা করা বলতে তিনটি বিষয়কে একত্রে বুঝানো হয়েছে:

ক- শব্দসমূহ পরিসংখ্যান করা ও গণনা করা।

খ- শাব্দিক অর্থ ও মর্মাথ বুঝা।

গ- আল্লাহকে এ সব নামে ডাকা।

পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমার এ কাজকে তাঁর সন্তুষ্টির জন্য একনিষ্ঠতার সাথে কবুল করেন, এতে বরকত দান করেন, এর সংকলন, গবেষণা, প্রস্তুতকরণ, লেখা, পড়া ও শ্রবণ সব কিছু দ্বারা উপকৃত করুন। তিনিই এ কাজের একমাত্র অভিভাবক ও ক্ষমতাশীল।

দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার-পরিজন ও সমস্ত সাহাবীদের ওপর।