hadith book logo

আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা

লেখকঃ শাইখ আব্দুর রহমান ইবন নাসের আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

আল্লাহর সু্ন্দর নামসমূহের ব্যাখ্যা উপস্থাপন [শাইখ আস-সা‘দীর কর্তৃক প্রণীত গ্রন্থসমূহ অবলম্বনে] ১- আল-ইলাহ [আল্লাহর এ নামের দলীল হলো তাঁর নিম্নোক্ত বাণী, ﴿إِنَّمَا ٱللَّهُ إِلَٰهٞ وَٰحِدٞۖ سُبۡحَٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٞۘ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا١٧١﴾ [النساء : ١٧١] “আল্লাহই কেবল এক ইলাহ, তিনি পবিত্র মহান এ থেকে যে, তাঁর কোন সন্তান হবে। আসমানসমূহে যা রয়েছে এবং যা রয়েছে জমিনে, তা আল্লাহরই। আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।” [সূরা আন-নিসা, আয়াত: ১৭১]]:

গ্রন্থকার শাইখ আস-সা‘দী রহ. বলেছেন, ইলাহ হলেন যার মধ্যে সমস্ত পূর্ণাঙ্গ গুণাবলী ও মহান আল্লাহর সমস্ত বৈশিষ্ট্য একত্রিত হয়েছে। এ নামের মধ্যে আসমাউল হুসনার সমস্ত নাম সন্নিবেশিত হয়েছে। এ কারণেই এ কথা বলা বিশুদ্ধ যে, আল্লাহই মূলত ইলাহ। কেননা আল্লাহ এমন এক নাম যার মধ্যে সমস্ত আসমাউল হুসনা তথা আল্লাহর সুন্দরতম নামসমূহ ও সুউচ্চ গুণাবলীসমূহ একত্রিত হয়েছে। আল্লাহই সর্বাধিক জ্ঞাত। [আল-হাক্কুল ওয়াদিহ আল-মুবীন, পৃ. ১০৪।]