hadith book logo

আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা

লেখকঃ শাইখ আব্দুর রহমান ইবন নাসের আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

৯৬-৯৭ আল-মু’মিন (নিরাপত্তাদানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী) : - আন-নাফি‘ :

৯৬- আল-মু’মিন (নিরাপত্তাদানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী) [এ নামের দলিল আল্লাহ তা‘আলার নিম্নোক্ত বাণী, ﴿هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡمَلِكُ ٱلۡقُدُّوسُ ٱلسَّلَٰمُ ٱلۡمُؤۡمِنُ ٱلۡمُهَيۡمِنُ ٱلۡعَزِيزُ ٱلۡجَبَّارُ ٢٣ ﴾ [ الحشر : ٢٣ ] “তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত।” [সূরা আল-হাশর, আয়াত: ২৩]]:

গ্রন্থকার রহ. বলেছেন, আল-মু’মিন হলেন, যিনি তাঁর নিজের পরিপূর্ণ সিফাতের, পূর্নঙ্গ ক্ষমতা ও সৌন্দর্যের প্রশংসা করেছেন, যিনি তাঁর রাসূলগণকে ও তাঁর কিতাবসমূহকে নিদর্শন, দলিল-প্রমাণ ও রাসূলদের সত্যতার প্রমাণস্বরূপ প্রেরণ করেছেন, যা তাদের সত্যতা ও তাদের আনিত কিতাবের বিশুদ্ধতা প্রমাণ করে। [আত-তাফসীর, ৫/৬২৪।]

৯৭- আন-নাফি‘ [‘আল-বাসিত’ নামের সাথে এ নামের আলোচনা করা হয়েছে।]:

আন-নাফি‘ (অনুগ্রাহক, উপকারকারী, হিতকারী), আদ-দার (যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী)।