hadith book logo

আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা

লেখকঃ শাইখ আব্দুর রহমান ইবন নাসের আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭১

৯৯- আল-হাদী (হিদায়েতকারী, পথপ্রদর্শক) [এ নামটি আসমাউল হুসনা হওয়ার ব্যাপারে কোন সহীহ দলিল আমি পাই নি; তবে এটি সিফাতের শব্দে আল-কুরআনে উল্লেখ আছে। যেমন, আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيٗا وَنَصِيرٗا٣١﴾ [الفرقان: ٣١] “আর পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট।” [সূরা আল-ফুরকান, আয়াত: ৩১]]:

গ্রন্থকার রহ. বলেছেন, আল-হাদী হলেন, যিনি বান্দাকে যাবতীয় কল্যাণের দিকে ও ক্ষতিকর জিনিস থেকে বিরত রাখতে হিদায়েত ও পথপ্রদর্শন করেন, তারা যা জানে না তা তাদেরকে শিক্ষা দেন, তাওফিক ও ভুল-ভ্রান্তি থেকে বেঁচে থাকতে পথপ্রদর্শন করেন, তাদেরকে তাকওয়া ইলহাম করেন এবং তাদের অন্তরকে তাঁর দিকে ঝুঁকতে ও তাঁর আদেশ মান্য করতে হিদায়েত দান করেন। [আত-তাফসীর, ৫/৬৩১।]