hadith book logo

আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

২য় পাঠ : প্রথম ও শেষ নবী

নবীগণ যুগে যুগে মানুষকে আল্লাহর দিকে আহবান করেছেন। তাঁরা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন।

সর্বপ্রথম নবী হযরত আদম (আ.)। তিনি পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ তাআলা তাঁকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবং রূহ দিয়েছেন। আদম (আ.) থেকে পৃথিবীর সকল মানুষ জন্ম লাভ করেছে। তিনিই মানব জাতির আদি পিতা।

সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন না। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ (সা.) কে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। তিনি সকল মানুষের জন্য উত্তম আদর্শ। আমরা তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং তাঁর আদর্শ অনুসরণ করি।