hadith book logo

আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

৩য় পাঠ : পরিষ্কার পরিচ্ছন্নতা

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংগ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর ভাল থাকে। মনে আনন্দ থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিকে সবাই ভালবাসে।

নিজের শরীর ও জামা কাপড় সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাতে শোয়ার আগে ও সকালে ঘুম থেকে উঠে ভাল করে দাঁত মাজতে হবে। প্রতিদিন ভালভাবে গোসল করতে হবে। পেশাব পায়খানা করে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। সাবান, মাটি অথবা ছাই দ্বারা ভালভাবে হাত ধুয়ে নিতে হবে। জামা কাপড় ময়লা হওয়ার সাথে সাথে ধুয়ে পরিষ্কার করতে হবে। হাত পায়ের নখ কাটতে হবে। নিজের বই, খাতা, জামা, জুতা, খেলনা, পড়ার টেবিল ইত্যাদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

অনুশীলনী

১। সংক্ষেপে উত্তর দাও।

(ক) কী বলে সালাম দিতে হয়?

(খ) সালামের জবাবে কী বলতে হয়?

(গ) মুসাফাহার সময় কী বলতে হয়?

(ঘ) মিথ্যা বললে কী হয়?

(ঙ) কাকে সবাই বিশ্বাস করে?

(চ) কখন দাঁত মাজতে হয়?

(ছ) পেশাব পায়খানা করে কী করতে হয়?

২। শূন্যস্থান পূরণ কর।

(ক) ইসলামে কুশল বিনিময়ের রীতি হলো ......।

(খ) মুসাফাহার মাধ্যমে দু’জনেরই ...... মাফ হয়।

(গ) ........ বলা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক।

(ঘ) কোন মুসলমান ........ বলতে পারে না।

(ঙ) সত্য বলা একটি ....... গুণ।

(চ) আমরা মিথ্যাকে ........ করব।

(ছ) পরিষ্কার পরিচ্ছন্নতা ........ অংগ।

৩। সঠিক উত্তর বাছাই কর।

(ক) কিসের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক মধুর হয়?

(i) সম্পদের মাধ্যমে

(ii) ব্যবসার মাধ্যমে

(iii) সালামের মাধ্যমে

(খ) সালামের মাধ্যমে একে অপরের কী কামনা করে?

(i) দুঃখ ও ব্যথা

(ii) শান্তি ও কল্যাণ

(iii) রাগ ও অভিমান

(গ) পরস্পর হাত মিলানোকে কী বলা হয়?

(i) সালাত

(ii) সালাম

(iii) মুসাফাহা

(ঘ) মিথ্যা বলা কী?

(i) আবশ্যক

(ii) মহৎগুণ

(iii) মহাপাপ

(ঙ) কাকে সবাই ঘৃণা করে?

(i) সত্যবাদীকে

(ii) মিথ্যাবাদীকে

(iii) সালামদাতাকে

(চ) সব সময় আমরা কিসের উপর অটল থাকব?

(i) সত্যের উপর

(ii) মিথ্যার উপর

(iii) ঘৃণার উপর

(ছ) পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অংগ?

(i) ঈমানের

(ii) আযানের

(iii) সালাতের