hadith book logo

আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

দ্বিতীয় অধ্যায় ১ম পাঠ : সালাম ও মুসাফাহা

সালামের ফযীলত :

ইসলামে কুশল বিনিময়ের রীতি হলো সালাম। এক মুসলমান অন্য মুসলমানের সাথে দেখা হলে বলবে - اَلسَّلاَمُ عَلَيْكُمْ অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। অন্যজন জবাবে বলবে وَعَلَيْكُمُ السَّلاَمُ অর্থাৎ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। সালাম বিনিময়ের সময় একে অপরের জন্য শান্তি ও কল্যাণ কামনা করে। এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক মধুর হয়। রাগ-অভিমান দূর হয়, উভয়ের মধ্যে আন্তরিকতা ও ভালবাসা সৃষ্টি হয়। দু’জনই অনেক সাওয়াব লাভ করে।

মুসাফাহার ফযীলত :

কারো সাথে দেখা হলে সালামের পর মুসাফাহা করতে হয়। মুসাফাহা হলো পরস্পর হাত মিলানো। দু’জনই তাদের ডান হাত সামনে বাড়িয়ে মুসাফাহা করবে এবং বলবে يَغْفِرُ اللهُ لَنَا وَلَكُمْ অর্থাৎ আললাহ আমাকে ও আপনাকে ক্ষমা করুন। মুসাফাহার মাধ্যমে পরস্পরের হিংসা বিদ্বেষ দূর হয়। তাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়। আন্তরিকতা বৃদ্ধি পায়। মুসাফাহার মাধ্যমে দু’জনেরই গুনাহ মাফ হয়। তারা দু’জনেই অনেক সাওয়াব লাভ করে।

শিক্ষক নির্দেশিকা :

১। শিক্ষক ব্যবহারিকভাবে শিক্ষার্থীদেরকে সালাম ও মুসাফাহার প্রশিক্ষণ দিবেন।

২। শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সালাম ও মুসাফাহার চর্চা করাবেন।