hadith book logo

আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

তৃতীয় অধ্যায় ১ম পাঠ : ইনশা আল্লাহ ও মাশা আল্লাহর ব্যবহার

ভবিষ্যতে কোন কথা বলব বা কোন কাজ করব এমন কথা ও কাজের ক্ষেত্রে إِنْ شَاءَ اللهُ (ইনশাআল্লাহ) বলতে হয়। যেমন- আগামী সোমবার ইনশাআল্লাহ বাড়ী যাব। বইটি তোমাকে আগামী কাল ফেরত দেব ইনশাআল্লাহ। আরবী বিষয়ে ইনশাআল্লাহ A+ পাব।

কারো কোন ভাল জিনিস দেখলে, কারো কোন ভাল খবর শুনলে এবং কারো কোন ভাল গুণ দেখলে বলতে হয় মাশাআল্লাহ। যেমন কেউ পরীক্ষায় পাশ করেছে শুনলে বলতে হবে مَاشَاءَ الله (মাশাআল্লাহ)। কারো অসুখ ভাল হওয়ার খবর শুনলে বলতে হবে মাশাআল্লাহ। কারো গাছে ভাল ফল ধরলে কিংবা কারো ক্ষেতে ভাল ফসল হলে বলতে হবে মাশাআল্লাহ।