hadith book logo

আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

৩য় পাঠ : প্রসিদ্ধ আসমানী কিতাব

আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য অনেক আসমানী কিতাব নাযিল করেছেন। প্রসিদ্ধ আসমানী কিতাব চারটি। বিশিষ্ট চারজন রাসূলের উপর নাযিল করা হয়েছে।

ক্রমিক নং

কিতাবের নাম

রাসূলের নাম

১

তাওরাত

হযরত মূসা (আ.)

২

যাবূর

হযরত দাউদ (আ.)

৩

ইনজীল

হযরত ঈসা (আ.)

৪

কুরআন

হযরত মুহাম্মদ (সা.)

অনুশীলনী

১। সংক্ষেপে উত্তর দাও।

(ক) নবীদের সংখ্যা কে জানেন?

(খ) সর্ব প্রথম নবী কে?

(গ) কে সকল মানুষের জন্য উত্তম আদর্শ?

(ঘ) মূসা (আ.) এর উপর কোন কিতাব নাযিল হয়েছে?

(ঙ) যাবূর কিতাব কোন নবীর উপর নাযিল করা হয়েছে?

২। শূন্যস্থান পূরণ কর।

(ক) আল্লাহ দুনিয়াতে অনেক ........ পাঠিয়েছেন।

(খ) নবীগণ মানুষকে আল্লাহর দিকে ...... করেছেন।

(গ) ......... মানব জাতির আদি পিতা।

(ঘ) ............. সর্বশেষ নবী।

(ঙ) মুহাম্মদ (সা.) এর পর কোন ..... আসবেন না।

৩। সঠিক উত্তর বাছাই কর।

(ক) কুরআন মাজীদে কতজন নবীর নাম উল্লেখ আছে?

(i) ৪ জন

(ii)২৫ জন

(iii) ৫০ জন

(খ) আদম (আ.) কিসের তৈরী?

(i) মাটির

(ii) নূরের

(iii) আগুনের

(গ) মুহাম্মদ (সা.) কার জন্য উত্তম আদর্শ?

(i) মুসলমানদের জন্য

(ii) মক্কাবাসীদের জন্য

(iii) সকল মানুষের জন্য

(ঘ) ঈসা (আ.) এর উপর কোন কিতাব নাযিল হয়েছে?

(i) তাওরাত

(ii) যাবূর

(iii) ইনজীল

(ঙ) প্রসিদ্ধ আসমানী কিতাব কয়টি?

(i) ৪টি

(ii) ৪০টি

(iii) ১১৪টি