১
আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]
লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
২য় পাঠ : আল্লাহর ফেরেশতা
ফেরেশতা আল্লাহর এক বিশেষ সৃষ্টি। আরবীতে ফেরেশতাগণকে ‘মালাইকা’ বলা হয়। ফেরেশতাগণ নূরের তৈরী। তারা নারীও নয়, পুরুষও নয়। তাদের খাওয়া-দাওয়া ও ঘুমের প্রয়োজন হয় না। আমরা ফেরেশতাদের দেখিনা। প্রয়োজনে তারা বিভিন্ন আকার ধারণ করতে পারে। ফেরেশতাগণ সব সময় আল্লাহর নির্দেশ মেনে চলে। তারা কখনো আল্লাহর হুকুমের অবাধ্য হয় না।
আমরা ছড়ায় ছড়ায় বলি-
নূরের তৈরী ফেরেশতাদের
‘মালাইকা’ বলে
সদা যারা আল্লাহ তা‘লার
হুকুম মেনে চলে।
আমরা ছড়ায় ছড়ায় বলি-
নূরের তৈরী ফেরেশতাদের
‘মালাইকা’ বলে
সদা যারা আল্লাহ তা‘লার
হুকুম মেনে চলে।