১
আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]
লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
ফিক্হ প্রথম অধ্যায় ১ম পাঠ : অযূ ও তায়াম্মুম
অযূর প্রয়োজনীয়তা :
সালাতের আগে অযূ করতে হয়। অযূর মাধ্যমে শরীর পাক পবিত্র হয়। শরীরের নির্দিষ্ট অংগের ময়লা দূর হয়। মন প্রফুল্ল হয়। কুরআন তিলাওয়াত ও কাবা ঘর তাওয়াফ করতেও অযূ করতে হয়।
অযূরর ফরয :
অযূর ফরয ৪টি
১। সমস্ত মুখমন্ডল ধোয়া
২। দু’ হাত কনুই সহ ধোয়া
৩। মাথা মাসহ করা
৪। দু’পা গিরা সহ ধোয়া
তায়াম্মুম :
অযূ বা গোসলের জন্য পানি পাওয়া না গেলে, অসুখ বা অন্য কোন কারণে পানি ব্যবহারে অক্ষম হলে অযূ ও গোসলের পরিবর্তে মাটি দ্বারা পবিত্রতা অর্জন করাকে তায়াম্মুম বলা হয়।
তায়াম্মুমের ফরয ৩টি :
১। নিয়্যত করা।
২। পবিত্র মাটি দ্বারা মুখমন্ডল মাসহ করা।
৩। পবিত্র মাটি দ্বারা দু’ হাত কনুই সহ মাসহ করা।
শিক্ষক নির্দেশিকা :
১। শিক্ষক ব্যবহারিক পদ্ধতিতে শিক্ষার্থীদের অযূ ও তায়াম্মুম শিক্ষা দিবেন।
২। শিক্ষার্থীদের সামনে নিজে অযূ করে দেখাবেন এবং একজন একজন করে তাদেরকে অযূর প্রশিক্ষণ দিবেন।
৩। শিক্ষার্থীদের সামনে শিক্ষক নিজে তায়াম্মুম করে দেখাবেন এবং একজন একজন করে তাদেরকে তায়াম্মুমের প্রশিক্ষণ দিবেন।