১
আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]
লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
আকীদা প্রথম অধ্যায় ১ম পাঠ : আল্লাহ আমাদের রব
আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তিনি আসমান-যমীন, চন্দ্র-সূর্য ও পাহাড়-নদী সৃষ্টি করেছেন। তিনিই পশু-পাখী, আলো-বাতাস, গাছ-পালা সব কিছু সৃষ্টি করেছেন। আমরা যা খাই, সব কিছুই আল্লাহ দিয়েছেন। তাঁর দয়ায় আমরা বেঁচে আছি। তাই আল্লাহ আমাদের রব।
আমরা ছড়ায় ছড়ায় বলি-
আল্লাহ আমার রব
এই রবই আমার সব
দমে দমে তনুমনে
তাঁরই অনুভব।
আমরা ছড়ায় ছড়ায় বলি-
আল্লাহ আমার রব
এই রবই আমার সব
দমে দমে তনুমনে
তাঁরই অনুভব।