hadith book logo

আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

২য় পাঠ : সত্য বলা ও মিথ্যা ত্যাগ করা

সত্যকথা বলা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। কোন মুসলমান মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলা মহাপাপ। সত্য বলা একটি মহৎগুণ। মহানবী (সা.) বলেছেন: ‘‘সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে।’’ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সবাই তাকে ঘৃণা করে। সত্যবাদীকে সবাই বিশ্বাস করে। সকলেই তাকে ভালবাসে। আমাদের প্রিয় নবী (সা.) সব সময় সত্য কথা বলতেন। তাই সবাই তাঁকে ‘আল-আমীন’ বলে ডাকত।

আমরাও সদা সত্য কথা বলব। কখনো মিথ্যা বলব না। সত্যবাদীকে ভাল বাসব। মিথ্যাকে ঘৃণা করব। সব সময় সত্যের উপর অটল থাকব।