hadith book logo

আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

২য় পাঠ : আল্লাহর নিকট দোআ করি

আমরা সকল কাজে আল্লাহর নিকট দোআ করি। আমাদের অসুখ হলে আল্লাহর নিকট দোআ করি- যেন ভাল করে দেন। আমরা বিপদে পড়লে আল্লাহর নিকট দোআ করি, তিনি যেন আমাদের বিপদ থেকে রক্ষা করেন। লেখা পড়া করতে গিয়ে আমরা আ্ল্লাহর কাছে দোআ করি-যেন আমাদের জ্ঞান বাড়িয়ে দেন। সব সময়ই আমরা আল্লাহর কাছে দোআ করি- তিনি যেন আমাদের মঙ্গল করেন।

আমরা ছড়ায় ছড়ায় বলি-

নামায পড়ি, দোআ করি

আল্লাহ মেহেরবান

জ্ঞানের আলো, সকল ভালো

মোদের কর দান।