hadith book logo

আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

৩য় পাঠ : বিশিষ্ট চারজন ফেরেশতা

আল্লাহ তাআলা অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন। তারা আল্লাহর নির্দেশে বিভিন্ন কাজ করে। তবে সকল ফেরেশতার কাজ এক রকম নয়। তাদের মধ্যে চারজন ফেরেশতা চারটি বিশেষ কাজের জন্য প্রসিদ্ধ।

১। জিবরাঈল (আ.) : তিনি আল্লাহর বাণী নবী রাসূলগণের নিকট পৌঁছিয়েছেন।

২। মিকাঈল (আ.) : তিনি মানুষ ও সকল প্রাণীর রিযিক বণ্টন করেন।

৩। মালাকুল মউত (আ.) : তিনি আল্লাহর নির্দেশে সকল প্রাণীর মৃত্যু ঘটান।

৪। ইসরাফীল (আ.) : তিনি কিয়ামতের আগে সিঙ্গায় ফুঁ দিবেন।

অনুশীলনী

১। সংক্ষেপে উত্তর দাও।

(ক) কার অনেকগুলো সুন্দর নাম রয়েছে?

(খ) عَلِيْمٌ অর্থ কী?

(গ) আরবীতে ফেরেশতাগণকে কী বলা হয়?

(ঘ) ফেরেশতাগণ কিসের তৈরী?

(ঙ) মিকাঈল (আ.) এর কাজ কী?

২। শূন্যস্থান পূরণ কর।

(ক) আল্লাহর অনেক সুন্দর সুন্দর .......... রয়েছে।

(খ) خَالِقٌ অর্থ ..........।

(গ) ............. অর্থ মহা শ্রবণকারী।

(ঘ) ............ নারীও নয় পুরুষও নয়।

(ঙ) সকল ফেরেশতার .......... এক রকম নয়।

৩। সঠিক উত্তর বাছাই কর।

(ক) قَدِيْرٌ অর্থ কী ?

(i)মহা ক্ষমাশীল

(ii) মহা শক্তিধর

(iii) অতি মহান

(খ) কোনটি আল্লাহর গুণবাচক নাম নয়?

(i) رَحْمٰنٌ

(ii) رَحِيْمٌ

(iii) اللهُ

(গ) ফেরেশতাগণ কিসের তৈরী?

(i) মাটির

(ii) নূরের

(iii) আগুনের

(ঘ) কাদের খাওয়া-দাওয়া ও ঘুমের প্রয়োজন হয় না?

(i) পশুদের

(ii) পাখীদের

(iii) ফেরেশতাদের

(ঙ) কোন ফেরেশতা রাসূলগণের নিকট আল্লাহর বাণী পৌঁছিয়েছেন?

(i) জিবরাঈল (আ.)

(ii) ইসরাফীল (আ.)

(iii) মিকাঈল (আ.)