hadith book logo

আকীদা ও ফিক্হ [ ২য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

২য় পাঠ : আল্লাহু আকবার ও ইনণা লিল্লাহ এর ব্যবহার

আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়। তাই সকাল সন্ধ্যা আল্লাহর বড়ত্ব ঘোষণার জন্য বলতে হয় اَللهُ أَكْبَرُ (আল্লাহু আকবার)। জুমার দিন ও দুই ঈদের দিন বেশী বেশী اَللهُ أَكْبَرُ বলতে হয়। কঠিন কোন কাজ করতে, কান উঁচু স্থানে উঠতে, ঝড়, জলোচ্ছাস, বজ্রপাত বা কোন দুর্যোগে পড়লে বলতে হয় اَللهُ أَكْبَرُ ।

কোন দুঃসংবাদ শুনলে, কেউ মারা গেছে শুনলে, কিছু হারিয়ে গেলে কিংবা কোন বিপদে পড়লে বলতে হয় - إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।