hadith book logo

ইবাদত-বন্দেগীতে মধ্যপন্থা অবলম্বন

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল :

এক. ইবাদত-বন্দেগীতে কঠোরতা অবলম্বন, এমনিভাবে ইসলামী বিধি-বিধানের মধ্যে নিজেদের খেয়াল-খুশীমত কঠোরতা ও চরমপন্থার প্রবর্তন হল ধ্বংসের কারণ। যারা এগুলোতে লিপ্ত হবে তারা নিজেদের ধ্বংস ডেকে আনবে।

দুই. এ বিষয়টি এতটা ঘৃণিত যে, এতে যারা লিপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বদদুআ করেছেন।

তিন. এ জন্য সকল ইসলামী বিধি বিধানের ব্যাখ্যা ও ইবাদত-বন্দেগীর ক্ষেত্রে কুরআন ও সহীহ হাদীসের অনুসরণ করা উচিত। যুক্তি-কিয়াস ও কুরআন-সুন্নাহ পরিপন্থী তাকলীদ বর্জন করা দরকার। কারণ এগুলো মানুষকে কখনো কঠোরতা আবার কখনো সীমাহীন উদারতার দিকে ধাবিত করে।

চার. ইসলামে মধ্যমপন্থার মানদন্ড হল, আল-কুরআন ও সহীহ হাদীস।

পাঁচ. এ হাদীসটির প্রেক্ষাপট হল, সাহাবীদের একটি দল রমজান মাসে সফর অবস্থায় অত্যন্ত কষ্ট করে সিয়াম পালন করে যাচ্ছিল। অথচ আল্লাহ তাদের রোজা না রাখারও অনুমতি দিয়েছিলেন। তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসে বর্ণিত উক্তিটি করেন।

বিষয়টি অন্য হাদীসে এভাবে এসেছে :

أن رسول الله صلى الله عليه وسلم خرج عام الفتح إلى مكة في رمضان . فصام حتى بلغ كراع الغميم . فصام الناس . ثم دعا بقدح من ماء فرفعه . حتى نظر الناس إليه . ثم شرب . فقيل له بعد ذلك : إن بعض الناس قد صام . فقال : " أولئك العصاة . أولئك العصاة "

الراوي : جابر بن عبدالله المحدث : مسلم - المصدر : صحيح مسلم - الصفحة أو الرقم : 1114 خلاصة حكم المحدث : صحيح

রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে বের হলেন। তিনি রোজা অবস্থায় কারা আল গামীমে পৌঁছলেন। তার সাথের সাহাবীগণও রোজা রেখেছিল। তিনি একটি পানির পাত্র এনে তা উঁচু করে ধরলেন - যাতে লোকেরা দেখতে পায় - অত:পর তা থেকে পান করে রোজা ভেঙ্গে ফেললেন। এরপর তাকে বলা হল, এখনো অনেকে রোজা রেখে দিয়েছে। তিনি বললেন: তারাই অবাধ্য। তারাই অবাধ্য। (বর্ণনায় : মুসলিম)

এ হাদীসে আমরা দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙ্গে ফেলার অনুমতি দেয়ার পরও যারা রোজা ধরে রেখেছিল, তাদের তিনি অবাধ্য বলে আখ্যায়িত করেছেন। কিন্তু কেন? তারা তো ভাল কাজই করেছিল। রোজা রাখার জন্য কষ্ট করে যাচ্ছিল। কারণ, এটা ছিল একটি কঠোরতা। একটি বাড়াবাড়ি। এটা কখনো মধ্যপন্থা ছিল না।