hadith book logo

ইবাদত-বন্দেগীতে মধ্যপন্থা অবলম্বন

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

হাদীস - ৪.

4 - عن أَبِي هريرة رضي اللَّه عنه أن النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : إِنَّ الدِّينَ يُسْرٌ ، ولنْ يشادَّ الدِّينُ إلاَّ غَلَبه فسدِّدُوا وقَارِبُوا وَأَبْشِرُوا ، واسْتعِينُوا بِالْغدْوةِ والرَّوْحةِ وشَيْءٍ مِن الدُّلْجةِ » رواه البخاري .

وفي رواية له « سدِّدُوا وقَارِبُوا واغْدوا ورُوحُوا ، وشَيْء مِنَ الدُّلْجةِ ، الْقَصْد الْقصْد تَبْلُغُوا » .

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : অবশ্যই আল্লাহর দীন (ধর্ম) সহজ। যে ব্যক্তি এ দীনকে কঠিন করেছে তার উপর তা (কঠোরতা) চেপে বসেছে। অতএব তোমরা সোজা পথে চল। মধ্যপন্থা অবলম্বন কর। সুসংবাদ গ্রহণ কর। আর সকাল, সন্ধ্যায় শেষ রাতের কিছু অংশে ইবাদত করার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা কর। (বুখারী)

বুখারীর অন্য একটি বর্ণনায় আছে, তোমরা সহজ পথে চল। মধ্যপন্থা অবলম্বন কর। সকাল, সন্ধ্যায় ও রাতের শেষাংশে ইবাদত কর। আর মধ্যপন্থা! মধ্যপন্থা!! তাহলে উদ্দেশ্যে পৌছতে পারবে।