১
ইবাদত-বন্দেগীতে মধ্যপন্থা অবলম্বন
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল :
এক. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে মধ্যমপন্থা অবলম্বনের নির্দেশ দিলেন ও কঠোরতা পরিহার করতে বললেন। মধ্যমপন্থা অবলম্বন না করে নিজের প্রতি কঠোরতা আরোপ করার একটি দৃষ্টান্ত রয়েছে এ হাদীসে। উম্মুল মুমিনীন যয়নব রাদিয়াল্লাহু আনহা নিজের নিদ্রাভাব দূর করার জন্য এ ব্যবস্থা গ্রহণ করলেন। যাতে তিনি বেশী করে নামাজ আদায়ে সক্ষম হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ কাজকে অনুমোদন দিলেন না। যখন কারো নিদ্রা আসে তখন নিদ্রা যাওয়াটা হল তার কর্তব্য। নফল নামাজের জন্য নিজেকে এতটা কষ্ট দেয়া ঠিক নয়।
দুই. আমরা অনেককে দেখি নামাজের মধ্যে ঘুমিয়ে পড়ে যান তারপরও নামাজ অব্যাহত রাখেন। এরূপ করাটা ঠিক নয়। ঘুমের ঘোরে নামাজ, প্রার্থনা বা ইবাদত-বন্দেগী করতে নিষেধ করা হয়েছে। পরবর্তী হাদীসটি তার একটি দৃষ্টান্ত।
তিন. মেয়েদের মসজিদে গমনাগমন ও অবস্থান করার অনুমোদন প্রমাণ করে এ হাদীস।