hadith book logo

ইবাদত-বন্দেগীতে মধ্যপন্থা অবলম্বন

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল :

এক. আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম পালন করা সহজ। কিন্তু যারা এটাকে কঠিন করতে চায় এটা তাদের জন্য কঠিন হয়ে যায়। এর একটি উদাহরণ আমরা ১৫০ নং হাদীসে দেখতে পাই। যেখানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস প্রতিদিন রোজা রাখতে চেয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাসে মাত্র তিন দিন রোজা রাখার পরামর্শ দিলেন। তিনি আরো বেশী করার আগ্রহ প্রকাশ করলেন। ফলে সেটা তার উপর আরোপিত হয়ে গেল। পরবর্তী জীবনে এটা তার অনুতাপের কারণ হয়ে দাড়িয়েছে।

দুই. কুরআন ও সহীহ সুন্নাহ যেটাকে যেভাবে পালন করতে বলেছে সেটা সেভাবে আদায় করার নাম হল মধ্যম পন্থা। যাকে ফরজ বলেছে সেটা ফরজ। যাকে মুস্তাহাব বলেছে সেটা মুস্তাহাব। যার সম্পর্কে কোন নির্দেশ আসেনি সেটা না ফরজ হবে, না মুস্তাহাব। ইসলাম যে ছাড় বা সুবিধা দিয়েছে সেটা গ্রহণ করা কর্তব্য। এটাই হল সহজ-সরল ও মধ্যমপন্থা। এ পন্থা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে এই হাদীসে।

তিন. মধ্যমপন্থা অবলম্বন ও তার গুরুত্ব বুঝাবার জন্য বার বার নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মধ্যমপন্থা অবলম্বনের মাধ্যমে মুসলমানগণ তাদের কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে পারবে।