১
ইসলামী মিডিয়ার উৎস, মূলনীতি ও ভিত্তিসমূহ
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
খ. ইসলামী মিডিয়ার মূলনীতিসমূহ
মিডিয়া মানুষের এক ধরনের প্রচেষ্টা ও তৎপরতা, যা যোগাযোগের সকল মাধ্যমকে অন্তর্ভুক্ত করে। চাই তা সরাসরি ব্যক্তিগত যোগাযোগ হোক বা সামাজিক হোক। মিডিয়া কর্মী তা পরিবেশনে কৌশল ও পদ্ধতি অবলম্বন করে যা সংশ্লিষ্ট সংবাদ পৌঁছাতে সহায়তা করে। বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া পদ্ধতি ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। তবে সেগুলোর জন্য নির্দিষ্ট কতিপয় নীতিমালা থাকে যার উপর ভিত্তি করে মিডিয়া পরিচালিত হয়। অনুরূপভাবে ইসলামী মিডিয়াও সুনির্দিষ্ট নীতিমালার উপর ভিত্তি করে পরিচালিত হয়। আর সেগুলো হলো: