hadith book logo

ইসলামী মিডিয়ার উৎস, মূলনীতি ও ভিত্তিসমূহ

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

পাঁচ. কার্যক্ষমতা ও প্রায়োগিকতা

ইসলামী মিডিয়া শুধুমাত্র তাত্ত্বিক কোন পদ্ধতি ও চিন্তাপ্রসূত নয়। বরং একে প্রায়োগিক ও ফলিত কার্য হিসেবে ধরা হয়। মিডিয়া কর্মীর সম্বোধন ও প্রচার মাধ্যমসমূহ পরিপূর্ণরূপে লক্ষ্য বাস্তবায়নে ব্যবহৃত হয়। প্রকৃতঅর্থে মিডিয়া সংগঠন এক সংস্থার নাম যা সৃজনশীল সামাজিক, অর্থনৈতিক প্রযুক্তি। আর এটি নিম্নের ভিত্তিসমূহের উপর প্রতিষ্ঠিত। যেমন:

এক. যোগাযোগের মাধ্যমে মিডিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। মিডিয়া গবেষকগণের অধিকাংশের ঐকমত্যে মিডিয়া কর্মের উপর যোগাযোগের একটা প্রভাব থাকে। [.মুহাম্মদ করম সুলায়মান, আত্-তারীখুল ই‘লামী ফী দুয়েল ইসলাম (মানসূরাহ : দারুল ওয়াফা, ১৪০৯ হি.) পৃ. ৩২।]

তবে একজন ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব কার্যগত ও প্রায়োগিক ভিত্তিকে আবশ্যক করা যথেষ্ট মনে করবে না; বরং এটা আরো কিছু বিষয়ের দিকে সম্বন্ধযুক্ত হবে।

ক. কুরআন, সুন্নাহ ও ইজমার ভিত্তিকে মূল্যায়ন করা। আর এটা জাতির চিন্তা-চেতনা ও প্রিয় সাংস্কৃতিকে সংরক্ষণ করে।

খ. সত্যবাদিতা ও সংবাদ সংগ্রহে অবিচল থাকা। যেমন আল্লাহর বাণী,

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن جَآءَكُمۡ فَاسِقُۢ بِنَبَإٖ فَتَبَيَّنُوٓاْ أَن تُصِيبُواْ قَوۡمَۢا بِجَهَٰلَةٖ فَتُصۡبِحُواْ عَلَىٰ مَا فَعَلۡتُمۡ نَٰدِمِينَ ٦ ﴾ [ الحجرات : ٦ ]

‘‘হে ঈমানদারগণ! যদি কোন ফাসিক তোমাদের কাছে কোন বার্তা নিয়ে আসে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখ, এ আশঙ্কায় যে, অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়কে আক্রমণ করে বসবে, ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে।’’ [.সূরা হুজরাত : ৬।]

নিশ্চয় আল্লাহর সাথে, আত্মার সাথে এবং মানুষের সাথে সত্যবাদিতা দুনিয়া ও আখিরাতে সফলতার কারণ। এ সম্পর্কে রাসূলের একটি হাদীস প্রণিধানযোগ্য। তিনি বলেন,

«إن الصدق يهدي إلى البر وأن البر يهدي إلى الحنة - وإن الرجن ليصدق حتى يكتب عن يديه صدقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب حتى يكتب عنه كذابا»

নিশ্চয়ই সত্যবাদিতা পূন্যের পথ উম্মুক্ত করে। আর পূন্য জান্নাতের দিকে নিয়ে যায়। কোন ব্যক্তি যখন সত্য কথা বলতে থাকে এবং সত্য কথা বলার চেষ্টা অব্যহত রাখে তখন এভাবে এক সময় আল্লাহর নিকট সে সত্যবাদী বলে লিখিত হয়ে যায়। আর তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে। কেননা মিথ্যা পাপের পথ দেখায়। আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। আর কোন ব্যক্তি যখন মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার প্রচেষ্টা অব্যাহত রাখে তখন এক সময় সে আল্লাহর নিকট মিথ্যাবাদি বলেই লিপিবদ্ধ হয়। [.ইমাম নবুবী, রিয়াদুস সালেহীন (দামেশক : মাকতাবাতুল গাযালী, তা. বি) পৃ. ৪৪।]

গ. সময় ও পরিবেশ বিবেচনায় আনা।

ঘ. মিডিয়া কর্মের অলংকারিত্ব। [.ড. সাঈদ ইবন আলী ইবন্ সাবিত, আল উসূলুল ফিকরিয়্যাহ লিল ‘ইলাম (রিয়াদ : দারুল ফজিলাহ, ১ম সংস্করণ ১৪১৮ হি.), পৃ. ১৬৭।]