hadith book logo

ইসলামী মিডিয়ার উৎস, মূলনীতি ও ভিত্তিসমূহ

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

ক. ইসলামী আকীদা

ইসলামী মিডিয়া মানুষের এমন সব আকীদা-বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট যা কুরআন সুন্নাহর সাথে সংগতিপূর্ণ। এক্ষেত্রে সর্বাগ্রে এক আল্লাহর প্রতি ঈমান আনয়নের আকীদা পোষণ করা আবশ্যক। যাকে তাওহীদ বা একত্ববাদ বলে। আর এটি উলূহিয়াত, রুবুবিয়াত ও আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমন হবে তা নির্দেশ করে।

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর পক্ষ হতে ‘ওহী’ প্রাপ্ত হয়ে রিসালাতের অধিকারী হয়েছেন। আর তাঁর বড় ওহী হচ্ছে আল্-কুরআন। এতে করণীয় ও বর্জনীয় সকল কাজ সম্পর্কে নির্দেশনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যা প্রাপ্ত হয়েছেন তা বাস্তবায়ন করা নিজের জন্য আবশ্যক করে নিয়েছিলেন। ফলে তিনি রিসালাতের দায়িত্ব পালনে ও তা প্রচার-প্রসারে জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত অবিরাম প্রচেষ্টা চালিয়ে গেছেন। তারপর খুলাফায়ে রাশেদীনও তাঁর অনুসৃত নীতি কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে বাস্তবায়ন করে গেছেন। তবে তাদের সকল প্রচেষ্টা ছিল ঈমান ও আকীদা সম্পর্কে মানুষকে সজাগ করা। ইসলামী বিধি-বিধানের অনুসরণ করা এবং তার অনুগত হওয়া।