hadith book logo

ইসলামী মিডিয়ার উৎস, মূলনীতি ও ভিত্তিসমূহ

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

দুই. সংলাপ (الحوار)

কুরআনের অনেক স্থানে ( الحوار ) সংলাপের পদ্ধতি বর্ণিত হয়েছে যা মিডিয়ার অন্যতম কাজ। এর নীতিমালা আমরা ইবরাহিম ‘আলা্ইহিস সালাম ও তাঁর রবের মধ্যকার সংলাপের মধ্যে দেখতে পাই। যেমন আল্লাহ বলেন:

﴿ وَإِذۡ قَالَ إِبۡرَٰهِ‍ۧمُ رَبِّ أَرِنِي كَيۡفَ تُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ قَالَ أَوَ لَمۡ تُؤۡمِنۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطۡمَئِنَّ قَلۡبِيۖ قَالَ فَخُذۡ أَرۡبَعَةٗ مِّنَ ٱلطَّيۡرِ فَصُرۡهُنَّ إِلَيۡكَ ثُمَّ ٱجۡعَلۡ عَلَىٰ كُلِّ جَبَلٖ مِّنۡهُنَّ جُزۡءٗا ثُمَّ ٱدۡعُهُنَّ يَأۡتِينَكَ سَعۡيٗاۚ وَٱعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ ٢٦٠ ﴾ [ البقرة : ٢٦٠ ]

‘‘আর যখন ইব্রাহীম বলল, ‘হে আমার রব! কিভাবে আপনি মৃতকে জীবিত করেন আমাকে দেখান’, তিনি বললেন, ‘তবে কি আপনি ঈমান আনেন নি?’ তিনি বললেন, ‘অবশ্যই হাঁ, কিন্তু আমার মন যাতে প্রশান্ত হয়!’ আল্লাহ্ বললেন, ‘তবে চারটি পাখি নিন এবং তাদেরকে আপনার বশীভূত করুন। তারপর সেগুলোর টুকরো অংশ এক এক পাহাড়ে স্থাপন করুন। তারপর সেগুলোকে ডাকুন, সেগুলো আপনার নিকট দৌড়ে আসবে। আর জেনে রাখুন, নিশ্চয় আল্লাহ্ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’’ [.সূরা আল্-বাকারাহ : ২৬০।]

অনুরূপ ভাবে মূসা ‘আলা্ইহিস সালাম ও ফির‘আউনের মধ্যকার সংলাপ কুরআনে এসেছে।

﴿ قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٣ قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ٢٤ قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ ٢٥ قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ٢٦ قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ ٢٧ قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ٢٨ قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ ٢٩ ﴾ [ الشعراء : ٢٣، ٢٩ ]

‘‘ফির‘আউন বলল, ‘সৃষ্টিকুলের রব আবার কী? মূসা বললেন, ‘তিনি আসমানসমূহ ও যমীন এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। ফির‘আউন তার আশেপাশের লোকদের লক্ষ্য করে বলল, ‘তোমরা কি ভাল করে শুনছ না?’ মূসা বললেন, ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব।’ ফির‘আউন বলল, ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো অবশ্যই পাগল।’ মূসা বললেন, ‘তিনি পূর্ব ও পশ্চিমের এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব; যদি তোমরা বুঝে থাক!’ ফির‘আউন বলল, ‘তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্রহণ কর আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব’।’’ [.সূরা শুআরা ২৩-২৯।]

এছাড়াও পবিত্র কুরআনে মিডিয়ার পরিধি অত্যন্ত ব্যপক। মানব জীবনের বিভিন্ন অংশে এটি ব্যাপৃত। [.ড. মুহাম্মদ আমীন হাসান, প্রাগুক্ত, পৃ. ১১৬।] যেমন:

আকীদা সংক্রান্ত ( الإعلام عن العقيدة الربانيّة )

ইবাদাত ও মু‘আমালাত ( الإعلام عن العبادات والمعاملات )

চরিত্র ( الإعلام عن الأخلاق )

জিহাদ ( الإعلام عن الجهاد )

শাস্তির বিধান ( الإعلام عن نظام الحدود والعقوبات )

পারিবারিক ব্যবস্থা ( الإعلام عن نظام الأسرة )

অদৃশ্য ও পূর্ববর্তী উম্মতদের অবস্থা ( الإعلام عن المغيبات وأحوال الأمم السابقة )

জীবনের বিভিন্ন দিক ( الإعلام عن نواحي الحياة )