hadith book logo

পরিবেশ বিপর্যয় রোধে ইসলাম

লেখকঃ মাওলাই মোস্তাফা বারজাওয়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

পথ-ঘাট ও জনসমাগমস্থলে দূষণ রোধে নববী নির্দেশনা:

শরী‘আর যে নীতিমালার ভিত্তি স্থাপন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হলো ‘ক্ষতি করাও নাই, ক্ষতিগ্রস্ত হওয়াও নাই’। তেমনি তিনি পথ থেকে ময়লা, আবর্জনা, ছাল-বাকল পরিষ্কার করা এবং পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও নেকী ও ছাওয়াবের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِى الطُّرُقَاتِ » . قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا لَنَا بُدٌّ مِنْ مَجَالِسِنَا نَتَحَدَّثُ فِيهَا . قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- «فَإِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجْلِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ» . قَالُوا وَمَا حَقُّهُ قَالَ «غَضُّ الْبَصَرِ وَكَفُّ الأَذَى وَرَدُّ السَّلاَمِ وَالأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْىُ عَنِ الْمُنْكَرِ» .

“সাবধান, তোমরা রাস্তায় বসবে না। সাহাবীগণ বললেন, রাস্তায় না বসে তো আমাদের উপায় নেই, আমরা সেখানে কথাবার্তা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি বসা ছাড়া রাস্তায় থাক তবে রাস্তার হক আদায় করবে। তাঁরা জিজ্ঞেস করলেন, রাস্তার হক কী? তিনি বললেন. ‘দৃষ্টি অবনত রাখা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, সালামের উত্তর দেওয়া এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা।” [সহীহ বুখারী, হাদীস নং ৬২২৯; সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৮৫।]

আর ‘কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা’ এমন এক ব্যাপক নির্দেশ রাস্তা ব্যবহারকারী প্রতিটি মানুষের জন্য কষ্টদায়ক সব কিছু যার অন্তর্ভুক্ত। অন্য হাদীসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«الإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الأَذَى عَنِ الطَّرِيقِ» .

‘ঈমানের তেহাত্তর বা তেষট্টিটি শাখা রয়েছে। ওসবের মধ্যে সর্বোত্তমটি হলো লা-ইলাহা-ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্নটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।” [সহীহ মুসলিম, হাদীস নং ১৬২।]