১
মদিনা শরিফের ফজিলত জিয়ারত ও অবস্থানকালীন আদব
লেখকঃ আব্দুল মুহসিন বিন হামাদ আল আববাদ আল বদর • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
মদিনায় অবস্থানের আদব
পুণ্যময় এ মদিনায় অবস্থানের সুযোগ আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, তার কর্তব্য ও পালনীয় হল, এ সুমহান নেয়ামত ও দানের কথা অনুভূতিতে চির জাগরূক রেখে আল্লাহর প্রতি সদা কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এ ফজিলত ও এহসানের কথা স্বীকার করে আল্লাহর প্রশংসা আদায় করবে। মনে রাখবে, দূর-দূরান্তের অসংখ্য এলাকার লোকজন গভীর আগ্রহ ও প্রতীক্ষা নিয়ে মক্কা-মদিনায় পৌঁছার ও কিছুটা সময় তথায় যাপন করার জন্য ব্যাকুল-কাতর হয়ে আছে। কেউ কেউ আছেন, পরিমাণে সামান্য হলেও কিছু কিছু অর্থ জমিয়ে এই আকঙ্খা মেটানোর জন্য উন্মুখ হয়ে আছেন। হিন্দুস্থানের এক আলেম আমাকে জানিয়েছেন, অতীতে, হিন্দুস্থানের হাজিগণ পালতলা নৌকায় করে হজে আগমন করতেন, পথিমধ্যে তাদের দীর্ঘ কাল অতিবাহিত হত লোকালয়-বান্ধব-বর্জিত গভীর সমুদ্রে। অত:পর যখন মক্কা-মদিনার পবিত্র ভূমিতে তাদের নৌকা নোঙ্গর করত, দৃশ্য হত সেই পবিত্র ভূমি, তখন তাদের একটি দল আনন্দের আতিশয্যে, আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপনার্থে নৌকাতেই সিজদায় অবনত হন।