hadith book logo

মদিনা শরিফের ফজিলত জিয়ারত ও অবস্থানকালীন আদব

লেখকঃ আব্দুল মুহসিন বিন হামাদ আল আববাদ আল বদর • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

মসজিদে কুবা

মদিনার বিশেষ ফজিলত পূর্ণ ও বৈশিষ্ট্য মন্ডিত দু’টি মসজিদের দ্বিতীয়টি হল—মসজিদে কুবা। এর ভিত্তিপ্রস্তরই হয়েছে তাকওয়ার উপর। রাসূলের কর্ম ও উক্তি দ্বারা উক্ত মসজিদে নামাজের বিশেষ ফজিলত প্রমাণিত।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্ম : আব্দুল্লাহ ইবনে ওমর রা. হতে বর্ণিত, তিনি বলেন—

كان النبي صلى الله عليه وسلم يأتي قباء كل سبت ماشيا وراكبا فيصلي فيه ركعتين . ( رواه البخاري ومسلم .)

‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার পায়ে হেঁটে ও আরোহণ করে মসজিদে কুবাতে আসতেন। অতঃপর তাতে দু’রাকাত নামাজ আদায় করতেন।’ (বোখারি ও মুসলিম)

উক্তি : হজরত সাহাল বিন হুনাইক রা. হতে প্রমাণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

من تطهر في بيته ثم أتى مسجد قباء فصلى فيه صلاة كان له أجر عمرة . ( رواه ابن ماجه و غيره )

‘যে ব্যক্তি ঘরে পবিত্রতা অর্জন (ওজু) করে, অতঃপর মসজিদে কুবাতে আসে এবং সেখানে কোন নামাজ আদায় করে, সে ওমরার সওয়াব পাবে।’ ( ইবনে মাজাহ ও অন্যান্য মুহাদ্দিসগণ হাদিসটি বর্ণনা করেছেন।)

এ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী فصلى فيه صلاة (অতঃপর সেখানে সে কোন নামাজ আদায় করল) ফরজ-নফল উভয় নামাজকে শামিল করে। মদিনার এ দু’টি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদ সম্পর্কে ফজিলতের বর্ণনা হাদিসে আসেনি।