hadith book logo

মদিনা শরিফের ফজিলত জিয়ারত ও অবস্থানকালীন আদব

লেখকঃ আব্দুল মুহসিন বিন হামাদ আল আববাদ আল বদর • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

মদিনার হেরেমের সীমানা

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মদিনা শরীফের হেরেমের বর্ণনা এভাবে এসেছে—

أن الحرم ما بين اللابتين , أو ما بين الحرتين , أو ما بين الجبلين , أو ما بين عير إلى ثور .

‘উভয় লাবা, উভয় হাররাহ, উভয় পাহাড়, অথবা আইর ও সউর এর মধ্যবর্তী সব স্থান হেরেম।’

শব্দ গুলোর মাঝে কোন বৈপরীত্য বা অমিল নেই। কারণ, ছোট বড়য় বিরাজমান। সুতরাং উভয় লাবা, উভয় হাররাহ এবং আইর ও সউর পাহাড়-দ্বয়ের মধ্যবর্তী যে সব স্থান বিদ্যমান, সব হেরেম। যদি কোন স্থানের ব্যাপারে দ্বিধা কিংবা সংশয়ের সৃষ্টি হয় যে—এ হেরেমের অংশ হতে পারে, হেরেমের অংশ নাও হতে পারে—তাহলে এ ক্ষেত্রে রূপক বা অস্পষ্ট জিনিসের অনুরূপ সিদ্ধান্ত নেয়া সবচেয়ে নিরাপদ। আর রূপক বা অস্পষ্ট জিনিসের ক্ষেত্রে যে পথ ও পদ্ধতি গ্রহণ করা হবে, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অর্থাৎ সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন নোমান বিন বশীরের হাদিসে আছে—যে হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে সকল হাদিস বিশারদ একমত—নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه , ومن وقع في الشبهات وقع في الحرام .

‘যে ব্যক্তি রূপক বা অস্পষ্ট জিনিস হতে বেঁচে থাকল, সে তার দ্বীন ও সম্মানের ব্যাপারে নিরাপদ রইল। আর যে ব্যক্তি রূপক বা অস্পষ্ট জিনিসে জড়িত হলো, মূলত সে হারামে লিপ্ত হলো।’