hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১৬২

১৯. তাহাজ্জুদ

صحيح البخاري

২/২৫ পরিচ্ছেদঃ

মুনাফিকের চিহ্ন

بَابُ عَلَامَةِ الْمُنَافِقِ

১১৬২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ﵄ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ ﷺ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ، يَقُولُ: إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالْأَمْرِ، فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ، ثُمَّ لِيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي، أَوْ قَالَ: عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ، فَاقْدُرْهُ لِي، وَيَسِّرْهُ لِي، ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي، فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي، أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ، فَاصْرِفْهُ عَنِّي، وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ أَرْضِنِي. قَالَ: وَيُسَمِّي حَاجَتَهُ».
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাদের যেভাবে কুরআনের সূরাসমূহ শিক্ষা দিতেন তেমনি আমাদের প্রত্যেক কাজে ইসতিখারা করার নিয়মও শিক্ষা দিতেন। তিনি বলেছেন : তোমাদের কেউ কোন কাজের (সিদ্ধান্ত নেয়ার) ইচ্ছা করলে সে যেন ফরয ব্যতীত দুই রাক‘আত (নফল) সলাত আদায় করে এ দু‘আ পাঠ করে :

“হে আল্লাহ! আমি আপনার জ্ঞানের মাধ্যমে আপনার অনুমতি কামনা করছি; আপনার কুদরতের দ্বারা শক্তি চাইছি আর আপনার অসীম করুণা থেকে ভিক্ষা চাইছি। কারণ, আপনিই সর্বশক্তিমান আর আমি দুর্বল। আপনিই জ্ঞানী আর আমি অজ্ঞ এবং আপনিই অদৃশ্য বিষয়ে সর্বজ্ঞ।

হে আল্লাহ! আপনি যদি এ বিষয়টি আমার দ্বীন, আমার জীবন-জীবিকা ও আমার কাজের পরিণাম বিচারে, অথবা বলেছেন, আমার কাজের আশু ও শেষ পরিণতি হিসেবে এ কাজটি আমার জন্য কল্যাণকর বলে জানেন, তবে আমার জন্য তা ব্যবস্থা করে দিন এবং তা আমার জন্য সহজ করে দিন। তারপর আমার জন্য তাতে বরকত দিন। আর যদি আপনি মনে করেন যে, এ কাজটি আমার জীবন-জীবিকা ও আমার কাজের পরিণাম বিচারে, অথবা বলেছেন, আমার কাজের আশু ও শেষ পরিণতি হিসেবে আমার জন্য ক্ষতিকর হবে, তাহলে আপনি তা আমার থেকে সরিয়ে দিন এবং আমাকে তা থেকে ফিরিয়ে রাখুন; আর আমার জন্য কল্যাণ নির্ধারিত রাখুন, তা যেখানেই হোক। এরপর সে বিষয়ে আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন।”

নাবী ﷺ বলেন : সে তার প্রয়োজনের কথা উল্লেখ করবে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ -এ বাক্যে।

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : নফল সলাত দুই রাক‘আত করে আদায় করা উত্তম হওয়া বুঝানো। চাই তা দিনের বা রাতের নফল সলাত হোক। আর দুই রাক‘আত দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রতি দুই রাক‘আতে সালাম ফিরানো।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬৩৮২, ৭৩৯০, আবূ দাউদ হা/১৫৩৮, তিরমিযী হা/৪৮০, নাসায়ী হা/৩২৫৩, ইবনু মাজাহ হা/১৩৮৩। (আ.প্র. ১০৮৮, ইফাবা. ১০৯৩, তাওহীদ পাব. ১১৬২)